তানজিন তিশাকে এবার আইনি নোটিশ, আপত্তিকর ছবি-ভুল তথ্য ছড়ানোর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯

ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ভেরিফাইড পেজে ছড়ানোর অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সানায়া আনামের পক্ষে বুধবার (২৮ অক্টোবর) এ নোটিশ পাঠান অ্যাডভোকেট শুভ্র সিনহা রনি। বিষয়টি নিশ্চিত করে শুভ্র সিনহা রনি বলেন, ‘দুই দিনের মধ্যে ছবি ও ভুল তথ্য না সরানো হলে তানজিন তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’ 

এদিকে নোটিশে বলা হয়, সানায়া আনাম ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছেন এবং মামলাগুলো চলমান রয়েছে। মঙ্গলবার তানজীন তিশা তার ভেরিফাইড ফেসবুক পেইজ ‘Tanjin Tisha’ নামক পেজ থেকে সানায়া আনামের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়িয়েছেন। এছাড়া তিনি দেশের গণমাধ্যমকেও বিভিন্ন তথ্য ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছেন। এছাড়া তানজিন তিশা গত বছরের ৭ নভেম্বর তার ফেসবুক ম্যাসেঞ্জারে সানায়া আনামকে ভাইরালের হুমকি দেন। সেখানে বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ এরই ধারাবাহিকতায় তানজিন তিশা সানায়া আনামের ছবি  ফেইসবুকে আপলোড দিয়ে তার সম্মানহানির ঘটনায় লিপ্ত রয়েছেন বলে নোটিশে বলা হয়। 

আরও বলা হয়, তানজীন তিশা পোস্টে ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’ মর্মে লেখা লিখেছেন। বাস্তবিকপক্ষে তারা বোন নয়। তানজীন তিশা সানায়া আনামকে অপর আরেকজনের বোন বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় ভুলভাবে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে সানায়া আনাম একজন ফ্যাশন ডিজাইনার ও অপরজন একজন নারী উদ্যেক্তা। সেই হিসেবে তাদের মধ্যে পরিচয় রয়েছে। তানজিন তিশা  এই সম্পর্ককে নেতিবাচক হিসেবে ব্যবহার করে সানায়া আনামের মানহানি ঘটিয়ে যাচ্ছেন বলে নোটিশে উল্লেখ করে বলা হয়। তানজিন তিশা পোস্টে দুইজন মাইনরের ছবি প্রকাশ করেছেন। এগুলো ছবি প্রকাশের ক্ষেত্রে তিনি অনুমতিও নেননি, যা সাইবার সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 

আইনি নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তানজিন তিশাকে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে। ভবিষ্যতে সানায়া আনামের কোনও ছবি তার ফেসবুক পেজে প্রকাশ না করতে বলা হয়েছে। অন্যথায় তানজিন তিশার বিরুদ্ধে আর্থিক মানহানি এবং সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনও আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হবেন মর্মে আইনি নোটিশে বলা হয়েছে। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
সর্বশেষ খবর
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের
৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের
ফুটপাত ও সড়ক জঞ্জালমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
ফুটপাত ও সড়ক জঞ্জালমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী