ফার্নিচার সরাতে বাসায় ডেকে নারীর সঙ্গে ছবি-ভিডিও, স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে অর্থ আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ১৮:২৭ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৮:২৭

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসা পরিবর্তনের কথা বলে আসবাবপত্র সরানোর সহায়তা চান দুই নারী। তাদের সহায়তা করতে এগিয়ে যান মো. সামিউল ইসলাম (২৮)। পরে কৌশলে তাকে একটি বাসায় নিয়ে আটকে রেখে ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও তার স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা দাবি করা হয়। মারধরের পর বিকাশের মাধ্যমে তাকে টাকা পাঠাতে বাধ্য করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সোহান (২১) ও নার্গিস আক্তার। এ সময় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে সোহানকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, মামলার অপর আসামি কৌশিক আহমেদ মন্টুর বাসা থেকে তার স্ত্রী নার্গিস আক্তারকে নারী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মো. আকতার হোসেন জানান, বুধবার দুপুরে দুই অজ্ঞাতনামা নারী বাসা পরিবর্তনের কথা বলে আসবাবপত্র সরানোর সহায়তা চান। তাদের সহায়তা করতে এগিয়ে যান সামিউল ইসলাম। পরে কৌশলে তাকে কৌশিক আহমেদ মন্টুর বাসায় নিয়ে আটকে রেখে ছবি ও ভিডিও ধারণ করা হয়।

এসব ছবি ও ভিডিও তার স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা দাবি করা হয়। এ সময় তাকে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য করা হয়।

পরে ভুক্তভোগীর বড় ভাই থানায় বিষয়টি জানান। এরপর কামরাঙ্গীরচর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সামিউলকে উদ্ধার ও দুজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
‘বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে নিচে নামে তাহসিফ, আর ফেরেনি’
‘তাহসিফ সৌরিকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করি’, বললেন তার বাবা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
সর্বশেষ খবর
রাতে ট্রেনে মোবাইল চার্জে নিষেধাজ্ঞা, যাত্রীদের জন্য রেলের নতুন নির্দেশ
রাতে ট্রেনে মোবাইল চার্জে নিষেধাজ্ঞা, যাত্রীদের জন্য রেলের নতুন নির্দেশ
রাজধানীতে এসআরবির অভিযানে তরুণের মৃত্যু: স্বাধীন তদন্ত দাবি এইচআরএসএসের
রাজধানীতে এসআরবির অভিযানে তরুণের মৃত্যু: স্বাধীন তদন্ত দাবি এইচআরএসএসের
ভারতে সেমিফাইনালে বাংলাদেশ 
ভারতে সেমিফাইনালে বাংলাদেশ 
পেন্টাগন থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরালেন প্রতিরক্ষামন্ত্রী
পেন্টাগন থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরালেন প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন