সেই দুই চীনা নাগরিক ৭ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ১৮:২৯ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৮:৩০

দুবাই থেকে ঢাকায় আসার পর প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে স্বর্ণের পেস্ট বহনের অভিযোগে গ্রেফতার দুই চীনা নাগরিককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। 

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাজেদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন চেন লিউন ও মো শিয়াওইউ।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট ইকে৫৮৬ যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই দুই যাত্রী। কোনও ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমসের শিফটে-এ ও প্রিভেনটিভ টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তল্লাশি চালিয়ে তাদের পরিহিত জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কালো কাপড় দিয়ে সেলাই করে বিশেষ কায়দায় লুকানো নরম হলুদ রঙের পেস্টজাতীয় বস্তু পাওয়া যায়।

পরে সংশ্লিষ্ট কাপড় কেটে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ সময় এনএসআই, ডিজিএফআইসহ অন্যান্য সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধার করা বস্তুগুলো সাদা পলিথিনে মুড়িয়ে স্কচটেপ দিয়ে আটকানো ছিল। প্রাথমিকভাবে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত করা হয়।

এজাহারে বলা হয়েছে, দুই আসামির প্রত্যেকের কাছ থেকে আনুমানিক ছয় কেজি করে মোট ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। তবে রাসায়নিক পরীক্ষার মাধ্যমে স্বর্ণের বিশুদ্ধতা নিশ্চিত করা হয়নি। এ ঘটনায় আসামিদের কাছ থেকে দুটি মুঠোফোন, পরিহিত প্যান্ট, অন্তর্বাস ও স্কচটেপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। জব্দ করা অন্যান্য আলামত বিমানবন্দর থানায় জমা দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়েছে, উদ্ধার করা স্বর্ণের চালান বহনের পক্ষে কোনও বৈধ দলিল দেখাতে পারেননি আসামিরা। তাদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় ১৯৫০ সালের আমদানি ও রফতানি নিয়ন্ত্রণ আইন, কাস্টমস আইন, ২০২৩ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রিভেন্টিভ)  জামিল সারোয়ার আহাদ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।

স্বর্ণ চোরাচালানের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে সে তথ্য উদঘাটন ও মামলার তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ৭ দিনের মঞ্জুর করেন।

/এআই/আইএএম/
সম্পর্কিত
আবারও সাত দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন
সন্ত্রাসবিরোধী মামলায়  আ.লীগের ১৪ জন রিমান্ডে
জুলাই হত্যাচেষ্টা মামলা দিলীপ আগারওয়ালা দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
রাতে ট্রেনে মোবাইল চার্জে নিষেধাজ্ঞা, যাত্রীদের জন্য রেলের নতুন নির্দেশ
রাতে ট্রেনে মোবাইল চার্জে নিষেধাজ্ঞা, যাত্রীদের জন্য রেলের নতুন নির্দেশ
রাজধানীতে এসআরবির অভিযানে তরুণের মৃত্যু: স্বাধীন তদন্ত দাবি এইচআরএসএসের
রাজধানীতে এসআরবির অভিযানে তরুণের মৃত্যু: স্বাধীন তদন্ত দাবি এইচআরএসএসের
ভারতে সেমিফাইনালে বাংলাদেশ 
ভারতে সেমিফাইনালে বাংলাদেশ 
পেন্টাগন থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরালেন প্রতিরক্ষামন্ত্রী
পেন্টাগন থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরালেন প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন