রাজধানীতে দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা, দৌড়ে পালানোর চেষ্টা করে রক্ষা হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৬, ১৮:৪২ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৮:৪২

রাজধানীর লালবাগের শহিদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) দুপুরে শহিদনগর ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধারের প্রক্রিয়াসহ আইনি কার্যক্রম চলমান রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

জানা গেছে, দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে বিপ্লব দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বিপ্লবের বাবার নাম মো. দেলোয়ার। তাদের বাসা শহিদনগর এলাকায়।

/আইএ/এআইবি/ইউএস/
সম্পর্কিত
পোশাক খাতের অস্থিরতা: বৈঠক করছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস চলাচল শুরু
তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার তরুণী ৪ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
শ্রম অসন্তোষে ৫২৯ কারখানা বন্ধ, কাজে যোগ দেননি প্রায় ১০ লাখ শ্রমিক
শ্রম অসন্তোষে ৫২৯ কারখানা বন্ধ, কাজে যোগ দেননি প্রায় ১০ লাখ শ্রমিক
দক্ষিণ কোরিয়ার কাছে আবারও পাঁচ গোলের হার বাংলাদেশের
দক্ষিণ কোরিয়ার কাছে আবারও পাঁচ গোলের হার বাংলাদেশের
৬ ঘণ্টা ধরে ঘিরে রাখলো প্রশাসন-পুলিশ-এসআরবি, শেষে পাওয়া গেলে ৯ ককটেল
৬ ঘণ্টা ধরে ঘিরে রাখলো প্রশাসন-পুলিশ-এসআরবি, শেষে পাওয়া গেলে ৯ ককটেল
ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষাকারী দুই পাইলটের একজন সাবেক ক্রিকেটারের ছেলে
ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষাকারী দুই পাইলটের একজন সাবেক ক্রিকেটারের ছেলে
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন