মাসুদ হোসাইনকে হত্যাচেষ্টা: সাবেক এমপি ফয়জুর রহমান গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৬, ১৮:৩৫ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৮:৩৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলনকারী মাসুদ হোসাইনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদশাকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একইসঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে আসামির পক্ষে আইনজীবী খন্দকার আহসান হাবিব গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করে জামিন চান। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের ঢাল ও র‍্যাব কার্যালয়ের সামনে আন্দোলনকারী মাসুদ হোসাইনের ওপর হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র, পিস্তল, শটগান, পেট্রোল বোমা ও ককটেল নিয়ে চালানো ওই হামলায় এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন মাসুদ।

পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বুকে জটিল অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, এজাহারনামীয় আসামিদের প্ররোচনা, অর্থায়ন ও সরাসরি নির্দেশনায় আন্দোলনকারীদের ওপর হামলা এবং গুলি চালানো হয়।

এ মামলায় ফয়জুর রহমান বাদশাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

/এআই/আইএএম/
সম্পর্কিত
আবাসিক মাদ্রাসায় দুই ছাত্রকে ধারাবাহিক ধর্ষণ, গ্রেফতারের পর স্বীকার করলেন শিক্ষক
সংসদে যুক্ত হচ্ছেন নতুন দুই সদস্য, শপথ মঙ্গলবার
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ মামলা, গ্রেফতার ৩০
সর্বশেষ খবর
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প
এটা কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে, শ্রমিক বিক্ষোভে পরাজিত শক্তির ইন্ধন আছে: রিজভী
এটা কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে, শ্রমিক বিক্ষোভে পরাজিত শক্তির ইন্ধন আছে: রিজভী
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
আন্দোলনের পরিবর্তে বিরোধী দলকে সংসদে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের
আন্দোলনের পরিবর্তে বিরোধী দলকে সংসদে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম