তাহসিফ হত্যা: দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৬, ১৪:০৭ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৪:০৭

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির হত্যা মামলায় চার দিনের পুলিশ রিমান্ড শেষে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে আদালতে হাজির করে এ আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে বিকালে শুনানি হওয়ার কথা রয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। 

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে মামলার মূল রহস্য উদঘাটনে তিনি একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তিনি তাহসিফকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে তাহসিফ, দীপ ও মামলার আরেক সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশা (১৯) বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন এবং একপর্যায়ে দিশা বাসায় চলে যান। 

পরবর্তী সময়ে ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। সেখান দিয়ে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজন লোক দেখতে পেয়ে তারা আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ। 

তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, ঘটনার আগে তাহসিফকে দীপ ও দিশার সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে দেখা গেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে সর্বশেষ তাদের সঙ্গেই তাহসিফকে দেখা গিয়েছিল। এ কারণে মামলার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদনে আটটি কারণ উল্লেখ করেছে পুলিশ। কারণগুলো হলো— 

  • সংগৃহীত বিভিন্ন প্রাসঙ্গিক সিসি ফুটেজ পর্যালোচনা করে আসামী আহমেদ শাহরিয়ার রেজা দীপের উপস্থিতিতে যাচাই-বাছাই ও বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা প্রয়োজন।
  • ভিকটিমের সঙ্গে আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থানকালীন কিছু সময়ের জন্য অন্যত্র সরে গিয়ে ১৫-২০ মিনিট কোথায় যোগাযোগ করেছেন তার জন্য পর্যালোচনা করা প্রয়োজন। 
  • ভিকটিম ও আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপসহ অন্যান্যদের ব্যবহৃত প্রাসঙ্গিক মোবাইলের সিডিআর সংগ্রহ পূর্বক পর্যালোচনা করা।
  • মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন।
  • অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেফতার ও সনাক্তের লক্ষ্যে।
  • আলামত উদ্ধার করার লক্ষ্যে।
  • মোটিভ অব মার্ডার সম্পর্কে তথ্য সংগ্রহ।
  • হত্যাকান্ডের স্থান নির্ধারন করার লক্ষ্যে

গত ৩১ অক্টোবর উত্তরখান থানায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের করা হত্যা মামলায় দীপকে গ্রেফতার দেখানো হয়।  

/এআই/এসটি/ 
সম্পর্কিত
তাহসিফের মৃত্যু: দুই গ্রেফতারে তদন্তে নতুন মোড়
সর্বশেষ খবর
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারালেন ভারতীয় পর্যটক
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারালেন ভারতীয় পর্যটক
এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা
এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা
স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না: জামায়াত আমির
স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫