রাজধানীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ২২:০৪ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ২২:০৪

রাজধানীর শাহজাহানপুর থানাধীন শান্তিবাগে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহতের নাম সাইফুল ইসলাম সাইফ (২৩)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের ৯ তলায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফের (২৩) গলায় ছুরিকাঘাত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাড়ির ছাদে ছিলেন। বাসায় ছিলেন তার দুই ছেলে ও তাদের মা। একপর্যায়ে বাসার ভেতরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু হয়। এ সময় ১৭ বছর বয়সী ছোট ছেলে সাইম বড় ভাই সাইফের গলায় ছুরি মারে। পরে পরিবারের সদস্যরা সাইফকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।

স্বজনেরা জানিয়েছেন, সাইফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তাকে অস্ট্রেলিয়া পাঠানোর প্রক্রিয়া চলছিল। এ ছাড়া তিনি প্রাইভেট পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন।

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, বাসায় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই বড় ভাইকে ছুরিকাঘাত করে। এতে সাইফের মৃত্যু ঘটে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ট্রাক চাপায় ২ অটোরিকশাচালক নিহত
সর্বশেষ খবর
দুর্যোগে গত এক বছরে ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ
দুর্যোগে গত এক বছরে ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
যুদ্ধের কারণে দেশে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: বিদ্যুৎমন্ত্রী
যুদ্ধের কারণে দেশে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: বিদ্যুৎমন্ত্রী
সরকারিভাবে মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ
সরকারিভাবে মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার