ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি ভাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৬, ২০:১৪ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২০:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনায় দুই জনকে পিটুনি দিয়ে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পিটুনি দেওয়ার পর আটক এক ব্যক্তি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি বিএনপি করি ভাই’। 

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অন্তত চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর উপস্থিত লোকজন ও ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করেন। এ সময় তাদের মারধর করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে মারধর করে শাহবাগ থানায় দেওয়ার সময় এক যুবক নিজেকে বিএনপির রাজনীতি করেন বলে দাবি করেছেন। এ সময় তিনি বলেন, ‘আমি বিএনপি করি ভাই’। এমনকি ওই যুবক স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে বিষয়টি যাচাই করারও অনুরোধ করেন উপস্থিতিদের।

প্রাথমিকভাবে এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা ২ জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
ঢাবিতে চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন 
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
সর্বশেষ খবর
ক্রুইফের অধীনে আরব আমিরাতে বাংলাদেশের প্রথম হার
ক্রুইফের অধীনে আরব আমিরাতে বাংলাদেশের প্রথম হার
এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে স্কেল পাবেন: শিক্ষামন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে স্কেল পাবেন: শিক্ষামন্ত্রী
চীন-ইইউ’র বাণিজ্যিক উদ্বেগ নিরসনে আলোচনা চায় বেইজিং
চীন-ইইউ’র বাণিজ্যিক উদ্বেগ নিরসনে আলোচনা চায় বেইজিং
ধূমপানমুক্ত এলাকা হচ্ছে জাতীয় সংসদ চত্বর
ধূমপানমুক্ত এলাকা হচ্ছে জাতীয় সংসদ চত্বর
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে