রাজধানীতে ২৫০ চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ২০:৩৮ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২০:৩৮

সিরিজ ককটেল বিস্ফোরণের একদিন পর রাজধানীজুড়ে নজিরবিহীন তল্লাশি কার্যক্রম চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়সহ বিভিন্ন এলাকায় ২৫০টি চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেট কার তল্লাশি করা হচ্ছে।

ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার আকতার হোসেন সাংবাদিকদের জানান, রবিবারের ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা ১৫ জনকে গ্রেফতার করেছি। পাশাপাশি রাজধানীতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর তেজগাঁও, মহাখালী, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, উত্তরা ও ভাটারা এলাকায় চলছে তল্লাশি।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিটিভির সামনে চেকপোস্ট তল্লাশি কার্যক্রম চলছে।সন্দেহভাজন মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেট কারে তল্লাশি চালানো হচ্ছে।

তিনি জানান, সকালে বনশ্রীর সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা দুই জনকে গ্রেফতার করেছি।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগাঁরগাও মেট্রো স্টেশনের নিচে আমাদের তল্লাশি কার্যক্রম চলছে।

রমনা থানার উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে। রমনা বিভাগের প্রতিটি থানাকে তল্লাশি বা চেকপোস্ট কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে চেকপোস্ট পরিচালনার জন্য। যে সব দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়াতে চায়, তাদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।

গত শুক্রবার (৬ নভেম্বর) থেকে রাজধানীজুড়ে গুরুত্বপূর্ণ এলাকাভেদে চলছে ককটেল বিস্ফোরণের ঘটনা। বাদ যাচ্ছে না থানাগুলোও। রবিবার রাতে একসঙ্গে রাজধানীর অন্তত ৫ থানাসহ ১৫টি স্পটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দিন ভাটারা থানার সন্মুখভাগে একটি স্কুল বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তার আগে একই এলাকায় একটি যাত্রীবাহী বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে শনিবার রাতে যাত্রাবাড়ী থানার সামনে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। 

সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীজুড়ে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
পদোন্নতিপ্রাপ্ত ১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাংক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১
সর্বশেষ খবর
দুই ইনিংসেই ৫০০ ছাড়ানো প্রথম দল জিম্বাবুয়ে!
দুই ইনিংসেই ৫০০ ছাড়ানো প্রথম দল জিম্বাবুয়ে!
পদোন্নতিপ্রাপ্ত ১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাংক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার
পদোন্নতিপ্রাপ্ত ১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাংক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার
নিরপেক্ষ থাকার ইঙ্গিত ট্রাম্পের
নিরপেক্ষ থাকার ইঙ্গিত ট্রাম্পের
জ্বালানির মূল্যবৃদ্ধির নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল
জ্বালানির মূল্যবৃদ্ধির নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’