হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ শিশুটি মারা গেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৯:১২ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৯:১২

রাজধানীর চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) অতিরিক্ত তাপে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া নবজাতকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শিশুটি ঘটনার চারদিন পর বুধবার (১১ নভেম্বর) বিকালে মারা যায়।

ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের এনআইসিইউতে লাইফ সাপোর্টে ছিল শিশুটি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নবজাতকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর ভোরে ঢামেক হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর চিকিৎসকেরা তাকে এনআইসিইউতে রাখার পরামর্শ দেন। তবে ঢামেক হাসপাতালে এনআইসিইউতে শয্যা খালি না থাকায় হাসপাতালে মতিউর নামের এক ব্যক্তির পরামর্শে শিশুটিকে চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে নেওয়া হয়।

শিশুটির বাবা গোলাম রাব্বানীর অভিযোগ, রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে ভর্তির কিছুক্ষণ পরই অতিরিক্ত তাপের কারণে তার সন্তানের মাথা, পিঠ ও পায়ের কিছু অংশ পুড়ে যায়। এ সময় হাসপাতালের ভেতরে চিৎকার শুনে আগুন লাগার বিষয়টি জানতে পারেন তারা। পরে হাসপাতালটিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

গোলাম রাব্বানী জানান, পরে শিশুটিকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনআইসিইউতে লাইফ সাপোর্টে রেখে তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত বুধবার বিকালে তার মৃত্যু হয়।

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে ৮৮ শিক্ষার্থী, চার জন আইসিইউতে
রাজধানীতে ছাদ থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ, তরুণী আটক
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
সর্বশেষ খবর
প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা
প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা
লবণের মরুভূমিতে উৎসবের আমেজ, শীতে ঘুরে আসুন ভারতের কচ্ছের রণ
লবণের মরুভূমিতে উৎসবের আমেজ, শীতে ঘুরে আসুন ভারতের কচ্ছের রণ
‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য’
‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য’
কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরায় আইনি নোটিশ কারিনাকে
কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরায় আইনি নোটিশ কারিনাকে
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা