খুব শিগগিরই ফল ভোগ করতে হবে, জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে: সারজিস 

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৯:০২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৯:০২

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি বিএনপিকেও সতর্ক করেন।  

সারজিস বলেন, ‘দেশের বাইরে থেকে আন্তঃসীমান্ত টেরোরিজম করছে পলাতক পতিত আওয়ামী লীগ। গত ২৪ ঘণ্টায় বিএনপির তিন নেতাকে হত্যা করেছে খুনি আওয়ামী লীগ। দুইটি থানা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ। সারা দেশের একাধিক বাড়ি, ব্যাংক, হাসপাতালে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগ।
গোপালগঞ্জে তিন বিএনপির এমপির বাড়ি জ্বালিয়ে দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘বিএনপির যারা ভোট পেতে নিজেদের তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, টাকা খেয়ে জামিনের ব্যবস্থা করেছেন, সাময়িক লাভের ধান্দায় আশ্রয় দিয়েছেন; তাদের কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? আপনাদের সিদ্ধান্তে কি কোনও পরিবর্তন আসবে? যদি আসে তাহলে ভালো। আর যদি না আসে তাহলে খুব শিগগিরই এর ফল আপনাদের ভোগ করতে হবে। এ ক্ষেত্রে জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে!’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘আপনার মন্ত্রী, এমপি আর জেলা, উপজেলার নেতারা ঠিক হলে অনেক কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। আগে নিজের দলে আপনার কমান্ড আর ঐক্য প্রতিষ্ঠা করুন। আপনাদের আশ্রয়, প্রশ্রয় আর সাহসে ওরা আজ এতদূর!’

/আইএএম/
সম্পর্কিত
বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী
আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া: এনসিপি
‘আমদানি করা রাজনী‌তি’ ও এসাইলাম শিকারী‌দের খপ্প‌রে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ-বাংলাদেশিরা
সর্বশেষ খবর
‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় শাহরুখ পুত্র
‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় শাহরুখ পুত্র
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
এক মাস পর পদ্মা ব্যাংকের কী হবে?
এক মাস পর পদ্মা ব্যাংকের কী হবে?
দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা, কারাগারে আশফাক আজিজ রুবেল
দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা, কারাগারে আশফাক আজিজ রুবেল
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা