সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিন জন রিমান্ডে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ নভেম্বর ২০২৬, ১৭:২০ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৭:২০

ঢাকার ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে সাত দিন, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত রিমান্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর মো. সেলিম রেজা তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। 

আসামিদের পক্ষে অ্যাডভোকেট এস.এম. দৌলত-এ-খুদা, তাছলিমা জাহান পপি রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর হারুন-অর-রশীদ। শুনানি নিয়ে আদালত তাদের বিরুদ্ধে এ আদেশ দেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুরকে এবং আজিমপুরের ইরাকি মাঠ থেকে তমালকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়।

এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই তানভীর মেহেদী।

রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেফতার তিন জন ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য মিলেছে। এ ছাড়া তাদের সঙ্গে মামলার পলাতক আসামিদের যোগাযোগ রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।

আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন।

আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেফতার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে গ্রেফতার তিন জনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

/এআই/আইএএম/
সম্পর্কিত
সাবেক এমপি দোলন, অভিনেতা তমালসহ তিন জনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
কী, কেন, কীভাবে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্যও যেকারণে সতর্কবার্তা
আদালতের স্থগিতাদেশ থাকলেই প্রণোদনার ঋণ পাবেন খেলাপিরা
সর্বশেষ খবর
দোলনায় দোলা শুধু আনন্দ নয়, শরীরেরও উপকার
দোলনায় দোলা শুধু আনন্দ নয়, শরীরেরও উপকার
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
হাইতিতে পুলিশি অভিযানে নিহত ৩৪
হাইতিতে পুলিশি অভিযানে নিহত ৩৪
‘ভণ্ডামির একটা সীমা থাকা দরকার’, কাকে কটাক্ষ নবনীতার
‘ভণ্ডামির একটা সীমা থাকা দরকার’, কাকে কটাক্ষ নবনীতার
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের