বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ‘হামলা ও ভাঙচুরের’ অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৬, ১৮:৩৬ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৮:৩৬

রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) বিকালে একদল লোক প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন টেলিভিশনটির কর্মীরা। এ সময় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং কয়েকজন কর্মী কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন বলে দাবি করা হয়েছে।

ঘটনার সময় বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ থেকে একাধিক ভিডিও ও লাইভ সম্প্রচার করা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে কার্যালয়ের ছাদ থেকে লাইভে এসে এক সাংবাদিক জানান, হামলার কারণে তারা ভবনের ভেতরে আটকা পড়েছেন। নিরাপত্তার কারণে লাইভে নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি।

লাইভে ওই সাংবাদিক বলেন, ‘কিছুক্ষণ আগে ব্যাপক মবের শিকার হয়েছি আমরা। আমাদের কিছু কর্মী ইতোমধ্যে আহত হয়েছেন। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না।’

তিনি আরও জানান, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন এবং লিফটও বন্ধ রয়েছে। এতে সাংবাদিক ও কর্মীরা ভবনের ভেতরে আটকা পড়েছেন। তাদের দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

লাইভে বৈশাখী টেলিভিশনের এক কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা ভবনের নিচে অবস্থান করছিলেন এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন।

বিকাল ৪টার দিকে ‘বৈশাখী টিভি নিউজ’ ফেসবুক পেজ থেকে প্রচারিত আরেকটি লাইভে এক ব্যক্তি দাবি করেন, সাদা শার্ট পরা এক ব্যক্তি কিছুক্ষণ আগে টেলিভিশন কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছেন। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা সেখানে তার অবস্থানের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে অ্যাসাইনমেন্টের কাজে সাংবাদিকেরা কার্যালয় থেকে বের হলে তাদের ওপর অতর্কিত হামলা হয় চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। হামলায় আহত এক সাংবাদিককে কার্যালয়ের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ভিডিওও প্রকাশ করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন টেলিভিশনটির কর্মীরা। পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের ভবনের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে সাংবাদিকদের অভিযোগ, পুলিশ উপস্থিত থাকলেও সাদা শার্ট পরা কয়েকজন ব্যক্তি তখনও হামলা চালাচ্ছিলেন।

এদিকে শনিবার বিকালে বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে টিপু আলম মিলনকে হেফাজতে নেয় পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে থানা হেফাজতে নেওয়া হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি। তাকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।

লাইভের শেষ দিকে এক সাংবাদিক তাদের অসহায়ত্বের কথা জানিয়ে বলেন, ‘আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প মি। বাঁচান আমাদের, বৈশাখী টেলিভিশনকে বাঁচান। কিছু লোক বৈশাখী টেলিভিশনে অতর্কিত হামলা চালানোর চেষ্টা করছেন।’

/ইউএস/
সম্পর্কিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
দুর্গাপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
সর্বশেষ খবর
‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’ 
‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’ 
আর্থিক অন্তর্ভুক্তির পথে বড় বাধা জামানত ও কাগজপত্রের জটিলতা
আর্থিক অন্তর্ভুক্তির পথে বড় বাধা জামানত ও কাগজপত্রের জটিলতা
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদ
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদ
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ