তারানা হালিমের খোঁজে বাসায় পুলিশের অভিযান

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২১ নভেম্বর ২০২৬, ২৩:৫৬ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২৩:৫৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিমের খোঁজে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। 

শনিবার (২১ নভেম্বর) বিকালে গুলশান-২ এলাকার ওই বাসায় অভিযান চালায় পুলিশ। তবে তারানা হালিমকে ওই বাসায় পাওয়া যায়নি ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। তবে রাত প্রায় ৮টা পর্যন্ত সেখানে পুলিশ ছিল। এ সময় ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা যায়।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়েছিল। তবে তারানা হা‌লিম ওই সময় বাসায় ছি‌লেন না।’ 

ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া বলেন, ‘বিকাল ৩টার পর পুলিশ সদস্যরা বাসায় আসেন। এরপর বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না।’

তিনি বলেন, ‘ম্যাডাম তো বাসায় নাই। ম্যাডামের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ ওপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’

 

/এসএন‌কে/এএম/ 
সম্পর্কিত
বেড়া থানার ওসি নয়ন প্রত্যাহার, এলাকার পরিস্থিতি থমথমে
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
বাইরে নাশকতা, ভেতরে অবিশ্বাস: বড় পরীক্ষায় পুলিশ
সর্বশেষ খবর
সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
পয়েন্ট হারালো প্রিমিয়ার লিগের শীর্ষ দল, হারতে হারতে ড্র
পয়েন্ট হারালো প্রিমিয়ার লিগের শীর্ষ দল, হারতে হারতে ড্র
পিছিয়ে পড়েও জয় তুলে নিলো পিএসজি
পিছিয়ে পড়েও জয় তুলে নিলো পিএসজি
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম