সাবেক সেনা কর্মকর্তা মাসুদ সিএমএইচে চিকিৎসা নিতে পারবেন কিনা, আদেশ বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ১৫:৫৫ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫:৫৫

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর হয়ে চিকিৎসা নিতে চেয়ে আবেদন করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। মানবতাবিরোধী অপরাধের মামলার এই আসামির করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন‍্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রবিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশের জন‍্য এ দিন ধার্য করেন।

এর আগে ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালকে জানান, আসামিপক্ষ থেকে মাসুদ উদ্দিনকে সিএমএইচে চিকিৎসা দেওয়ার আবেদন করা হয়েছে। তবে সেখানে কারা কর্তৃপক্ষের অধীনে নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নেই। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন আসামিদের নিরাপত্তায় পুলিশি পাহারার ব্যবস্থা রয়েছে। তাই এ দুই হাসপাতালের যেকোনো একটিতে চিকিৎসার ব্যবস্থা করা হলে ভালো হয়।

গত ১১ নভেম্বর আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। শুনানিতে তিনি জানান, আগে থেকেই ব্লাড ক্যানসারে আক্রান্ত মাসুদ উদ্দিন চৌধুরী। তার কিডনির জটিলতাও রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন। এর সঙ্গে হৃদরোগের জটিলতাও যুক্ত হয়েছে। ফলে তার সার্বিক শারীরিক অবস্থার জন্য বিশেষায়িত ও ধারাবাহিক চিকিৎসা প্রয়োজন।

এ মামলায় মাসুদ উদ্দিন ছাড়াও গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন মেজর (অব.) মোজাফফর হোসেন। আগামী ২৩ নভেম্বরের মধ্যে দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন একই ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত হত্যাযজ্ঞের সময় মাসুদ উদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মোজাফফর। তদন্তে এ ঘটনায় দুজনেরই সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ২১ জুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। চলতি বছরের ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিচার শুরুর আদেশ
বিচারকদের রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
সর্বশেষ খবর
ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেফতার ৭
ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেফতার ৭
পৃথিবীর নতুন ‘ক্ষুদ্র চাঁদ’, থাকবে ডিসেম্বর পর্যন্ত
পৃথিবীর নতুন ‘ক্ষুদ্র চাঁদ’, থাকবে ডিসেম্বর পর্যন্ত
হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ১৭টিতে ছুটি
সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ১৭টিতে ছুটি
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন