যশোরের সাবেক এমপি ঢাকায় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৮:২৯ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৯

রাজধানী থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ। গণমাধ্যমকে তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

/আইএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
আবারও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য ১৪১০ কোটি টাকা বরাদ্দ চায় বিএমইউ
সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য ১৪১০ কোটি টাকা বরাদ্দ চায় বিএমইউ
বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান
বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান
একা বাসায় থাকতেন নানি, তার ‘খুনি’ ১৬ বছরের নাতি
একা বাসায় থাকতেন নানি, তার ‘খুনি’ ১৬ বছরের নাতি
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা