শিশু বেচাকেনার অভিযোগে হাসপাতাল মালিকসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ১৬:৫০আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৬:৫৫

শিশু বেচাকেনার অভিযোগে হাসপাতাল মালিকসহ গ্রেফতার ৩ রাজধানীর সবুজবাগের নন্দীপাড়ায় শিশু বেচাকেনার অভিযোগে হাসপাতাল মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। শনিবার বেলা তিনটার দিকে নন্দীপাড়ার তালুকদার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩ দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করে র‌্যাব।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সবুজবাগের নন্দীপাড়ার একটি ক্লিনিকে নবজাতক বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। পরে ওই ক্লিনিকের মালিক ও তিন কর্মচারীকে গ্রেফতার করা হয়। এরপর নবজাতককে উদ্ধার করা হয়।

তবে র‌্যাবের মুখপাত্র তাৎক্ষণিকভাবে হাসপাতাল মালিক ও কর্মচারীদের নাম জানাতে পারেননি।

আরও পড়তে পারেন: যুক্তরাষ্ট্রের মামলায় কোথাও শফিক রেহমানের নাম নেই: বিএনপি

/এআরআর/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ