রাজধানীতে স্কুল শিক্ষককে কুপিয়ে আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ২৩:১১আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২৩:১১

রাজধানীতে স্কুল শিক্ষককে কুপিয়ে আহত স্কুল চলাকালীন সময়ে মাঠে বহিরাগতদের ক্রিকেট খেলতে নিষেধ করায় রাজধানীর আদাবরে প্রতিভা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক প্রণব সাহাকে ছুরিকাঘাত করেছেন এক তরুণ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্যামলী হাউজিংয়ের ৬ নম্বর এলাকার প্রতিভা আইডিয়াল স্কুলে এই ঘটনা ঘটে।
আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রনজিৎ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই প্রধান শিক্ষককে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রানা নামে স্থানীয় এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই রনজিৎ জানান, স্কুল চলাকালীন সময়ে ক্রিকেট খেলা নিয়ে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের ঝগড়া হয়। পরবর্তীতে ওই বহিরাগতদের মধ্যে এক শিশু তার ভাই রানাকে গিয়ে ঘটনা বলে। রানা স্কুলে এসে উত্তেজিত হয়ে প্রধান শিক্ষক প্রণব সাহাকে লাথি মারেন। এসময় প্রধান শিক্ষকও তাকে বেত দিয়ে আঘাত করেন। পরে রানা ছুরি নিয়ে এসে ওই প্রধান শিক্ষককে কুপিয়ে পালিয়ে যান।
এরপর ওই শিক্ষককে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রানা ওই এলাকায় বখাটে তরুণ হিসাবে পরিচিত বলেও জানান এসআই।
এদিকে শিক্ষককে ছুরিকাঘাত করার পরপরই এর প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে মানববন্ধন করেছে। তারা এ ঘটনার বিচার ও দোষী রানার শাস্তি দাবি করেছে।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের