রাজধানীতে রাস্তারপাশ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ০১:৩১আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ০৬:১৯

লাশ উদ্ধার রাজধানীর কল্যাণপুরের ফুটওভার ব্রিজের একটি সড়কের পাশে পড়া থাকা অবস্থায় হ্যারিসন ত্রিপুরা (২১) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে দারুসসালাম থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। মিরপুরের উপ-পুলিশ কমিশনার মাসুদ আহমেদ এই তথ্য জানান। হ্যারিসন মোহাম্মদপুরের একটি বেসরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
উপ-পুলিশ কমিশনার মাসুদ আহমেদ জানান, লাশটি গলিপথে পড়েছিল। ডান চোয়ালে আঘাতের চিহ্ন ছাড়া আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি। এজন্য লাশটি উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়তে পারেন:  রাজধানীতে রাস্তারপাশ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার সরকারের সঙ্গে কওমি আলেমদের সৌহার্দ্য বাড়ছে 

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, হ্যারিসন মোহাম্মদপুরের বাবর রোড়ে পাহাড়ি ছাত্রাবাসে থাকতেন। কল্যাণপুরে এক বন্ধুর বাসায় এসেছিলেন বলে পুলিশ জানতে পেরেছেন। সেই বন্ধুর বাসাটি খুঁজে বের করার চেষ্টা চলছে।
সন্তোষ ত্রিপুরা নামে হ্যারিসনের এক স্বজন জানান, তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির দীঘিনালায়।
/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ