শুভ জন্মদিন বাংলা ট্রিবিউন

তাহসিনা শাহীন
১৩ মে ২০১৬, ১০:২০আপডেট : ১৩ মে ২০১৬, ১০:২০
image

দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার তাহসিনা শাহীন। পাশাপাশি কথা বলেছেন দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির পথচলার বিভিন্ন বিষয় নিয়ে...

  তাহসিনা শাহীন

ফ্যাশন জীবনেরই অংশ। তবে আগে এতো জাঁকজমকপূর্ণ ফ্যাশন সম্পর্কে মানুষের ধারণা ছিল না। তখন ফ্যাশন ছিল কেবলই প্রয়োজনের বিষয়। এখন সচেতনতা বেড়েছে। প্রয়োজনকে ছাপিয়ে সৌখিনতার অংশ হয়ে গিয়েছে ফ্যাশন। আমরা অবশ্য আমাদের তাঁতিদের পেয়েছি ঐতিহ্যবলেই। সেই আদিযুগ থেকেই তাঁতিরা নিখুঁত কাজ করতেন। ফ্যাশনের বিষয়টি তখন সেভাবে প্রাধান্য পেত না। প্রয়োজন থেকেই কাপড় বুনতেন তারা। সেদিনের সেই তাঁতি থেকে আজকের ফ্যাশন হাউস পর্যন্ত এ পথচলাকে এগিয়ে নিয়ে যেতে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছে উদ্যোক্তা ও মিডিয়া। যারা দেশীয় পোশাক নিয়ে কাজ শুরু করেছেন তারা নিঃসন্দেহে একটি সাহসী উদ্যোগ নিয়েছিলেন। এবং তাদের সেই উদ্যোগকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে অনবদ্য ভূমিকা রেখেছিল মিডিয়া। আমাদের নিজস্ব ফ্যাশনকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরেছে বিভিন্ন মিডিয়া। তবে আরও অনেক কিছু করার আছে ফ্যাশন নিয়ে। আমাদেরও যেমন আছে, গণমাধ্যমেরও আছে। বাংলা ট্রিবিউনের বর্ষপূর্তিতে এ আশাই করি যে সবসময় ভালো কিছুর সঙ্গে থাকবে ও আমাদের দেশীয় ফ্যাশনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বাংলা ট্রিবিউন লাইফস্টাইল। শুভেচ্ছা সবাইকে।

লেখক: ডিজাইনার ও স্বত্বাধিকারী, সাদাকালো 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন