আসছে বর্ষাকাল! বৃষ্টি কাদাময় পরিবেশে মানানসই পোশাক নির্বাচন করতে অনেকেই হিমশিম খান। তাই এই বর্ষার বিষণ্ন আবহাওয়া ও বৃষ্টি কাদাময় পরিবেশের কথা বিবেচনা করে গ্রামীণ ইউনিক্লো এনেছে উজ্জল রং, হালকা ফেব্রিক্স ও আর্কষনীয় ডিজাইনের মেয়েদের কামিজ এবং ছেলেদের গ্রাফিক শার্ট ও পোলো টি-শার্ট। বর্ষা উপযোগী আরামদায়ক কামিজ পাবেন ১ হাজার ৬৯০ টাকায়। কামিজের সাথে মানানসই রংয়ের লেগিংস পাবেন ৩৫০ টাকায় ও পালাজ্জো পাবেন ৭৯০ টাকায়। এছাড়া ছেলেদের গ্রাফিক শার্ট ৪৯০ ও পোলো টি শার্ট ৯৯০ টাকা করে। এছাড়াও গ্রামীণ ইউনিক্লোতে সফট এন্ড স্ট্রেইস ট্যাংক টপ, লেগিংস এবং ব্রক্সার ব্রিফ-এ চলছে ছাড়।
একের অধিক কিনলেই পাবেন ছাড় ১০% ছাড়। পোলো শার্ট-এ ২০০ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে ২৯ মে পর্যন্ত। বর্ষার পোশাক এ ছাড় যে সব শাখায় পাওয়া যাবে- বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড এবং গুলশান বাড্ডা লিংক রোডের আউটলেট। বিস্তারিত: www.facebook.com/grameenuniqlo
/এফএএন/








