রান্নাঘরে নতুন?

আশিকুর রহমান চৌধুরী
১৯ মে ২০১৬, ১৭:৫৮আপডেট : ১৯ মে ২০১৬, ১৮:০২

কিচেন আইটেম

নতুন নতুন সংসার? রান্নাঘরেও নতুন? রান্নাঘরের জন্য যে জিনিসগুলো সবার আগেই দরকার হবে সেটাই জেনে নিন এবার।

১। হামানদিস্তা

দেশীয় খাবার তৈরির জন্য হামানদিস্তা থাকাটা আবশ্যক। বিভিন্ন মশলা বাটা অথবা গুঁড়া করার জন্য এটি অতুলনীয়।

২। বেকিং স্টোন

রান্নাঘরে ছুরি, দা থাকার মতো এটিও বেশ দরকারি। বিশেষ করে এখন যেহেতু বেক করাটা দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে, তাই এর জন্য ট্রেটা থাকা জরুরি।

৩। ছুরি গার্ড

ছুরি অনেক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে যদি ঘরে বাচ্চা থাকে তবে এই ঝুঁকি আরো বেড়ে যায়। তাই ছুরি নিরাপদে রাখার জন্য ছুরি ব্লক বা গার্ড থাকা প্রয়োজন।

 ৪। পরিমাপক কাপ এবং চামচ

রান্নাঘরে নতুন কি পুরান, যে কারো জন্য এসব পরিমাপক সরঞ্জাম খুবই উপকারী। বিশেষ করে সুস্বাদু খাবার তৈরি করতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো থাকলে রেসিপিও নষ্ট হওয়ার আশঙ্কা নেই।

৫। ঝাঁজর বা ছাঁকনি

বিভিন্ন তরকারি বা মাংস ধোয়ার জন্য এটি প্রতিদিনই লাগবে। এর আরেকটি সুবিধা হল এটি অপচয় রোধেও বেশ কাজে দেয়।

৬। রান্নার থার্মোমিটার

এটি সাধারণ থার্মোমিটার নয়। একটু খুঁজলেই সুপার মার্কেটে পাওয়া যাবে। বিশেষ করে নতুনদের জন্য এটি দরকার হবে মাংস ঠিকভাবে রান্না হয়েছে কিনা বোঝার জন্য।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম