তুলসি গাছ দূর করবে মশা!

লাইফস্টাইল ডেস্ক
২০ জুন ২০১৬, ১৪:০১আপডেট : ২০ জুন ২০১৬, ১৪:৪১
image

বর্ষাকালে যত্রতত্র জমে থাকা পানি ও নোংরা পরিবেশে মশা বংশ বিস্তার করে দ্রুত। ফলে বেড়ে যায় ডেঙ্গু জ্বরের প্রকোপ। ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে সাবধানতা অবলম্বন করতে হবে এখন থেকেই। বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতিতেও দূর করতে পারেন মশা।

তুলসি গাছ দূর করবে মশা!

পানি জমতে দেবেন না
ফুলদানি বা অন্য কোনও পাত্রে পানি জমিয়ে রাখবেন না। অনেকদিনের জমে থাকা পানিতে মশা বংশবিস্তার করে। বাগান থাকলে কোথাও পানি জমে আছে কিনা সেদিকে লক্ষ রাখবেন।

মশার নেট ব্যবহার করুন
মশার অত্যাচার থেকে রক্ষা পেতে দরজা ও জানালায় নেট ব্যবহার করতে পারেন। বিশেষ করে বাসায় শিশু থাকলে বর্ষাকালে অবশ্যই নেট ব্যবহার করুন।

দিনে মশারি টাঙ্গান
ডেঙ্গু মশা সাধারণত দিনেই কামড়ায়। তাই দিনের বেলা ঘুমানোর সময়ও মশারি ব্যবহার করা জরুরি।

পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন
ঘরবাড়ি পরিষ্কার রাখুন সবসময়। ময়লা আবর্জনা ফেলার পাত্র ঢেকে রাখবেন। বাথরুম অযথা ভেজা রাখবেন না।

তুলসি পাতা মশা দূর করে
জানালার পাশে তুলসি গাছ লাগাতে পারেন। এটি মশার বংশ বিস্তার রোধ করতে সাহায্য করে।

প্রাকৃতিক উপায়ে মশা তাড়ায় কর্পূর
প্রাকৃতিক উপায়ে মশা তাড়াতে পারে কর্পূর। ঘরের জানালা দরজা বন্ধ করে কর্পূরের ধোঁয়া দিন। ২০ মিনিট পর খুলে দিন জানালা। দূর হবে মশা। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই পদ্ধতিতে মশা তাড়াতে পারেন।

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম