ঈদ স্পেশাল রেসিপি

সহজ ও মজাদার কুনাফা

ফাতেমা আবেদীন
২৯ জুন ২০১৬, ২০:৪৮আপডেট : ৩০ জুন ২০১৬, ২০:২৬

কুনাফা

ঈদে প্রতি বাসায় সেমাই, লাচ্ছা রান্না হবেই হবে। দুধ সেমাই, নারকেল সেমাই, দুধের লাচ্ছা, লাচ্ছার পোলাউ। হরেকরকম আয়োজন হবে। কিন্তু সেমাই যদি একটু ভিন্নভাবে রান্না করা যায়। তথাকথিত সেমাই না করে একটু বেক করে রান্না করলেই হয়ে যাবে আরব দেশের বিখ্যাত খাবার কুনাফা। দারুণ এই খাবারটি ঝটপট বাড়িতেই তৈরি করে নিন ঈদের দিন।

উপকরণ:

– লাচ্ছা সেমাই-১ প্যাকেট,

– তরল দুধ ৪ কাপ,

– চিনি স্বাদ মতো

– কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ

– নারকেল কোরানো ১/২ কাপ,

– বাটার- ২ টেবল চামচ

- কুচানো বাদাম ও খেজুর- ইচ্ছা মতো(পরিবেশনের জন্য)

- গোলাপজল – সামান্য

প্রণালি:

– লাচ্ছা সেমাই, নারকেল, চিনি বাটার দিয়ে ভেজে তুলে রাখুন। একটা পাত্রে দুধ জ্বাল দিন। দুধ ফুটে ৩ কাপ পরিমাণ হলে এতে কাস্টার্ড পাউডার, চিনি মিশিয়ে জ্বাল দিয়ে খিরসা তৈরি করুন।

– এবার বেকিং মোল্ড এ ঘি ব্রাশ করুন। অর্ধেক সেমাই দিয়ে মোল্ডে একটি লেয়ার দিন, তার উপর খিরসার লেয়ার দিন। এর উপর বাকি সেমাইগুলো দিয়ে আরেকবার লেয়ার দিন।

-   একটি চুলায় চিনির সিরা করুন, এতে গোলাপ জল ও লেবুর রস দিন। এই সিরা সাজানো সেমাইয়ের ওপর ছড়িয়ে দিন। এবার ওভেনে বেক করুন ১৫ মিনিট ২০০-২৫০ ডিগ্রিতে।

– আপনি চাইলে চুলায় কেক বানানোর নিয়মে চুলাতেও বেক করতে পারেন ২০ মিনিট।

ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার কুনাফা। এরপর ঠাণ্ডা হলে, বাদাম কুচি ও খেজুর দিয়ে পরিবেশন করুন।

ছবি:  সাজ্জদ হোসেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের