টেকসই চুলের রং!

আশিকুর রহমান চৌধুরী
১৯ জুলাই ২০১৬, ১৬:৩৭আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৮:১৩

হ্যাপি

ঝলমলে রঙিন চুলগুলোর দিকে অন্যেরা আড়চোখে তো তাকাবেই, আয়নায় বার বার দেখতে দেখতে তো নিজের ঘাড়টাও ব্যথা হয়ে যায়। অন্যরা মুগ্ধ হোক, কিন্তু নিজের মনে তো শঙ্কা- রঙটা টিকবে তো? টেনশনের কারণ নেই কেশবতীদের। রং টেকানোর উপায় আছে!
পরের দিনই শ্যাম্পু নয়: রং করার পরদিনই শ্যাম্পু করবেন না। কমপক্ষে তিন দিন অপেক্ষা করুন। আর যদি কোনও কারণে লাগাতেই হয়, তবে ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন।
সঠিক কন্ডিশনার: রং করার সময় চুলে এসে জুড়ে বসে অনেক ধরনের রাসায়নিক। এ অবস্থায় চুলের আর্দ্রতা ঠিক রাখার দরকার হয়। সঠিক কন্ডিশনারই কাজটা করতে পারবে। 
হিট থেকে দূরে: হিট দিয়ে স্টাইল করার সরঞ্জামগুলো আপাতত সরিয়ে রাখুন। কদিন আগে রং করা চুলে হিট দিলে পোড়া পোড়া ভাব চলে আসতে পারে। গরমের কারণে যদি চুলের বহিরাবরণ নষ্ট হয়ে যায় তবে তা দ্রুত পানি শুষে নেবে ও রং চলে যাবে।
নিয়মিত ছাঁটুন: চুলের আগা পর্যন্ত রঙিন আভা পৌঁছাতে চাইলে নিয়মিত ছাঁটতে হবে। এতে চুলের স্বাস্থ্য ভালো দেখাবে। চুলের শেষ প্রান্তে ফাটা থাকলে তা ফেলে দিন, এতে রং সমানভাবে সবদিকে ছড়াবে।

ছবি: সাজ্জাদ হোসেন।

/এফএএন/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান