মজাদার রাইস কাটলেট

লাইফস্টাইল ডেস্ক
৩০ জুলাই ২০১৬, ১৫:৪০আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৫:৪১
image

বিকালের নাস্তায় টমেটো অথবা পুদিনা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন সুস্বাদু রাইস কাটলেট। গরম গরম কাটলেট পোলাও অথবা ভাতের সঙ্গেও মুখরোচক।

রাইস কাটলেট

জেনে নিন কীভাবে তৈরি করবেন-  
উপকরণ
রান্না করা ভাত- ১ কাপ
সেদ্ধ আলু- ১টি
মিক্সড ভেজিটেবল কুচি- ১ কাপ (ক্যাপসিকাম, গাজর, বরবটি)
পেঁয়াজ- ১টি (কুচি)
আদা কুচি- ২ চা চামচ
কাঁচামরিচ- ১টি (কুচি)
মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
ধবিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
হলুদ গুঁড়া- ১ চিমটি
জিরা গুঁড়া- ১/২ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ
কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ
বেসন- ৩ টেবিল চামচ
তেল- ৩ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি

একটি বড় পাত্রে তেল বাদে সব উপকরণ একসঙ্গে মেশান। ভাত ও আলু ভালো মতো চটকে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেশানোর পর টেস্ট করে দেখুন লবণ অথবা মরিচ লাগবে কিনা। আরেকটি পাত্রে ময়দা ছিটিয়ে নিন। মিশ্রণ হাতে নিতে টিকিয়ার সাইজ করে এখানে রাখুন। প্যানে তেল গরম করে কাটলেট বাদামি করে ভেজে তুলুন। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার রাইস কাটলেট।

/এনএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান