মনা মামার হালিমে ডিম ও কোফতা!

সাদ্দিফ অভি
০৪ আগস্ট ২০১৬, ১৬:৫৯আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৭:১৯

মনা মামার হালিম

ব্যস্ত রাস্তা, তার পাশেই মানুষের ভিড়। কাছে গেলে দেখা যায় একটি দোকান ঘিরে মানুষের লাইন। সবার হাতে বাটি। কেউ খাচ্ছেন হালিম আর কেউ স্যুপ।দোকানটি হল মনা মামার স্যুপ এবং হালিমের দোকান।রাজধানির মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে অবস্থিত এই দোকানে সন্ধ্যা নামার সাথে সাথে বাড়তে থাকে ভিড়।অনেক দূরদূরান্ত থেকেও মানুষ আসে খাওয়ার জন্য।

এই দোকানের খাবার আইটেম শুধুমাত্র স্যুপ এবং হালিম।হালিম শুধুমাত্র গরুর মাংসের। এর সঙ্গে দেয়া হয় স্পেশাল টক এবং আচারের মশলা।সঙ্গে আরও থাকে এক পিস কোয়েল পাখির ডিম এবং কোফতা।

মনা মামার স্যুপ

স্যুপটিও বেশ মজাদার।স্যুপের মধ্যে মিক্স করা থাকে সবজি, মুরগি আর ম্যাকারনি।

সাথে নিজেদের বানানো টক আর সস দিয়ে পরিবেশন করা হয়। একবার খেয়ে গেলে আবার খেতে আসবেন নিশ্চিত। হালিম স্যুপ যেটাই খান দাম মাত্র ৫০ টাকা।

হালিম ও স্যুপ

ছবি কৃতজ্ঞতা: তানিম চৌধুরী

/এফএএন/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে