ঘরে মেজবানি মাংসের মশলা

আনার সোহেল
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৬ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৫

 

মশলা-১

মেজবানির মাংস আমরা হোটেলে কিংবা বড় আয়োজনেই খেয়েই অভ্যস্ত। বাসায় রান্না করার কথা কেউ ভাবিওনি। সবারই ধারণা এই ধরনের রান্না বেশ ঝামেলার। বিশেষ করে মশলা হচ্ছে মূল ঝামেলা। মশলার কারণেই বদলে যায়, আগাগোড়া স্বাদ। এই মশলা নিয়ে হচ্ছে মূল গল্প। ঘরেই যদি এই মশলা তৈরি করা যায়? তাহলে তো আপনাকে পছন্দের মেজবানি মাংসের জন্য বসে থাকতে হবে না। যখন তখন মেজবানি মাংস হবে আপনার বাসায়। আজ বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য রয়েছে মেজবানি মাংসের মশলা।

মশলা

মশলার উপকরণ:

 শুকনা মরিচ গোটা ১০-১২ টি

আস্ত  ধনে -৬ টেবিল চামচ

 আস্ত  জিরা - ৫ টেবিল চামচ

  আস্ত  হলুদ-  ৩ টা  বা গুঁড়া করা ২ টেবিল চামচ

    লবঙ্গ-  ৫-৬ টি

   বড় এলাচ -৪ টি , ছোট এলাচ -৫-৬ টি

   তেজপাতা -৩টি

    দারুচিনি -৫ টি (১ ইঞ্চি লম্বা)

     জায়ফল- ১ টি , জয়ত্রি- আধা চা চামচ

     মেথি- ১ চা চামচ , মৌরি-১ চা চামচ

     সাদা গোলমরিচ- ১ চা চামচ

     কাবাব চিনি-১ চা চামচ

    পোস্ত দানা -২ টেবিল চামচ

      আস্ত সরিষা- ২ টেবিল চামচ

     জোয়াইন- ১ চা চামচ ( ইচ্ছা হলে দিতে পারেন না দিলেও চলবে )

সব আস্ত মশলাগুলো এক সাথে প্যানে নিয়ে কম আঁচে চুলায় টেলে নিন , তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিন । বয়ামে ভরে রেখে দিন। আশা করি সবার উপকারে আসবে। 

এই মশলা দিয়েই রান্না হবে মেজবানি মাংস

টিপস:

হলুদ আস্ত দিতে না চাইলে অসুবিধা নেই। মাংশ রান্নার সময় হলুদ গুঁড়া ব্যবহার করতে পারেন।

এই মশলা বেশি করে  দোকানের মেশিনে গুঁড়া  নিতে পারেন। তারপর সারা বছর মাংস রান্নায় ব্যাবহার করতে পারেন।

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পুলিশ ইকুইপ্ট নয়, নিরাপত্তার স্বার্থে অস্ত্র হাতে রেখেছিলাম’
‘পুলিশ ইকুইপ্ট নয়, নিরাপত্তার স্বার্থে অস্ত্র হাতে রেখেছিলাম’
আগুনে ১০ জনের মৃত্যু: পরিচয় শনাক্ত হয়নি কারও: এখনও নিখোঁজ একজন
আগুনে ১০ জনের মৃত্যু: পরিচয় শনাক্ত হয়নি কারও: এখনও নিখোঁজ একজন
ইশরাকের পদত্যাগের পর সেই ঘুন্টিঘরে মাদকবিরোধী অভিযান
ইশরাকের পদত্যাগের পর সেই ঘুন্টিঘরে মাদকবিরোধী অভিযান
টেকসই পোশাকশিল্প গড়তে বিজিএমইএর ইএসজি প্ল্যাটফর্ম চালু
টেকসই পোশাকশিল্প গড়তে বিজিএমইএর ইএসজি প্ল্যাটফর্ম চালু
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক