মজাদার কড়াই মাটন গ্রেভি

লাইফস্টাইল ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৫
image

কোরবানির মাংস দিয়ে নিশ্চয় ফ্রিজ ভর্তি! একই রকম স্বাদের মাংস রান্না খেতে খেতে একঘেয়েমি চলে আসলে রান্না করে ফেলুন ঝাল ঝাল কড়াই মাটন গ্রেভি। স্বাদে বৈচিত্র্য নিয়ে আসবে মুখরোচক আইটেমটি।

কড়াই মাটন গ্রেভি
জেনে নিন কীভাবে রান্না করবেন-

উপকরণ
খাসির মাংস- ৭৫০ গ্রাম
পেঁয়াজ কুচি- ২ কাপ
দই- আধা কাপ  
টমেটো কুচি- ১ কাপ
আদা-রসুন বাটা- ১ চা চামচ
কাঁচামরিচ- ৬/৭টি
মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়া- ১/২ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ
মাংসের মশলা- ১/২ চা চামচ
হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
ধনিয়া পাতা কুচি- ১/২ কাপ
লবণ ও তেল- পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি
প্রেসার কুকারে মাংস ও এক চিমটি হলুদ গুঁড়া দিন। পানি দিয়ে দুটি সিটি পর্যন্ত অপেক্ষা করুন। প্রেসার কুকার নামিয়ে চুলায় প্যানে তেল দিন। তেল গরম হলে মাংস হালকা করে ভাজুন। ৫ মিনিট পর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা-রসুন বাটা, কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে দিয়ে পানি দিন। মাংসের মশলা দিয়ে ভালো করে নাড়ুন। মৃদু জ্বালে রান্না করুন মাংস।  
দই দিয়ে আরও ১০ মিনিট রান্না করুন। মাখা মাখা হয়ে আসলে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার কড়াই মাটন গ্রেভি।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম