সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না যেসব ছবি

লাইফস্টাইল ডেস্ক
২৬ অক্টোবর ২০১৬, ১৩:৪২আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৩:৫৫
image

প্রযুক্তির ভালো দিকের পাশাপাশি রয়েছে বিভিন্ন ক্ষতিকারক দিকও। সোশ্যাল মিডিয়া এখন আমাদের হাতের মুঠোয়। ফলে এটি ব্যবহার করে অপরাধমূলক বিভিন্ন কার্যক্রম সংগঠিত হওয়া এখন খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এজন্য সচেতন হতে হবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকেই।

সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন সচেতনভাবে
জেনে নিন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কোন কোন ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না-   

  • ভ্রমণের টিকেটের কখনও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। নাম, ঠিকানাসহ বিভিন্ন ধরনের তথ্য থাকে টিকেটে। যাওয়া-আসা সংক্রান্ত এসব তথ্য প্রকাশ করা ঝুঁকিপূর্ণ। এগুলো থেকে আরও অনেক ব্যক্তিগত তথ্য বের করে ফেলতে পারে দুর্বৃত্তরা। তাই সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।
  • পে-চেক ও ক্রেডিট কার্ডের ছবি প্রকাশ করা বিপদজনক। এমন কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না যেগুলো থেকে আপনার ব্যাংক সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
  • লটারি জিতে আনন্দের আতিশয্যে লটারির টিকেট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে যাবেন না! কারণ স্ক্যান করা বারকোড অনুকরণে লটারির টিকেট চুরি হয়ে যাওয়া অসম্ভব নয়।
  • কর্মক্ষেত্রের গোপনীয় তথ্য সম্বলিত কোনও কিছুর ছবি প্রকাশ করা থেকে বিরত থাকুন।
  • জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট কখনোই প্রকাশ করবেন না সোশ্যাল মিডিয়ায়।
  • নিজের করা এমন কোনও কাজের ছবি প্রকাশ করবেন না যেটার এখনও কপিরাইট করা হয়নি। নিজের কোনও লেখালেখির অংশ পাবলিশ হওয়ার আগে ছবি তুলে ফেসবুকে না দেওয়াই ভালো।
      
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি