সঞ্চয়ের স্মার্ট উপায়!

মাজেদুল হক তানভীর
৩১ অক্টোবর ২০১৬, ১৫:০৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৫:১০
image

মাসের শুরুতে পাওয়া টাকার হিসাব আর পাওয়া যায় না মাসের শেষে! না বুঝে ব্যয় করা এর অন্যতম কারণ। আয় ও ব্যয়ের ভারসাম্য না থাকলে অভাব লেগেই থাকবে। জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে অর্থ সঞ্চয় করাও বেশ কষ্টকর। তবে সবকিছুর মাঝেও ভবিষ্যত সুরক্ষিত করতে সঞ্চয় করা চাই অর্থ।

সঞ্চয়ের স্মার্ট উপায়

অর্থ সঞ্চয় করার কিছু উপায় জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। জেনে নিন সেগুলো কী কী-

কার্ডে অর্থ পরিশোধ পরিহার করুন
কেনাকাটায় কার্ড ব্যবহার করা সহজ পন্থা। কিন্তু আপনি কার্ড ব্যবহার করে কেনাকাটা শুরু করলে খরচের প্রবাহ থামানো মুশকিল হয়ে পড়ে। তাই কার্ডের পরিবর্তে নগদ অর্থে লেনদেন করার অভ্যাস গড়ে তুলুন।

লাইট, ফ্যান, এসি অযথা চালিয়ে রাখবেন না
লাইট, ফ্যান, এসি প্রয়োজন না হলে চালাবেন না। প্রয়োজন শেষ হলে বন্ধ করে দিন। অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক বিল থেকে রক্ষা পাবেন।  

অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিন
অনেকেই পুরনো জিনিস বিক্রি করতে চান না। কিন্তু পুরনো বস্তুটি যদি একেবারেই অপ্রয়োজনীয় হয় সেক্ষেত্রে বিক্রি করে দেওয়াই শ্রেয়।

কেনাকাটার ভাউচার সংরক্ষণ করুন
কেনাকাটা করার পর মনে করে অবশ্যই ভাউচার সংরক্ষণ করুন। মাস শেষে ভাউচার দেখে আয়-ব্যয় সম্পর্কে ধারণা পাবেন।

অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করুন
আপনি যদি অনলাইনে সংবাদ পড়ে থাকেন, তাহলে খবরের কাগজ না নিলেও চলবে। অথবা আপনি যদি নিয়মিত জিমে না যান, সে ক্ষেত্রে জিমের সদস্য পদ বাতিল করুন।

ইন্টারনেট ব্যবহারে সতর্কতা
ব্যবহারের পর অনেকেই ইন্টারনেট সংযোগ বন্ধ করেন না। এমনটি করবেন না। কারণ ডেটা কানেকশন সচল থাকলে আপনার ইন্টারনেট অযথা ব্যয় হবে।

বাইরে খাওয়া কমানোর চেষ্টা করুন
নিত্য নতুন রেস্টুরেন্টে খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি ব্যয়বহুলও বটে। বাসায় তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। সপ্তাহে দুই একদিন খেতে পারেন বাইরে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম