ব্রণ দূর করবে রসুন!

লাইফস্টাইল ডেস্ক
০৩ নভেম্বর ২০১৬, ১২:১৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৩:২৮
image

তীব্র গন্ধের জন্য অনেকেই পছন্দ করেন না রসুন। তবে জানেন কী তরকারি রান্নায় ব্যবহার করা এই মসলা ব্রণ দূর করতে পারে ঝটপট? পাশাপাশি ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতেও জুড়ি নেই রসুনের। তবে যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তারা এটি ব্যবহার করবেন না।

ব্রণ দূর করবে রসুন

জেনে নিন রূপচর্চায় রসুনের ব্যবহার-

লোমকূপ বন্ধ করতে

লোমকূপ বড় হয়ে গেলে ময়লা ও ব্যাকটেরিয়া প্রবেশ করে। ফলে ব্ল্যাকহেডস, ব্রণসহ বিভিন্ন সমস্যা দেখা যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে ১ টেবিল চামচ টমেটো পেস্ট ও ১ কোয়া রসুন থেঁতো করে একসঙ্গে মেশান। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে পাতলা করে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।   

ব্রণ কমাতে

১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে সমপরিমাণ রসুনের রস মেশান। তুলার বল দ্রবণে ডুবিয়ে ব্রণের উপর চেপে দিন দিয়ে কয়েকবার। শুকিয়ে ত্বক টানটান হলে তবে পানির ঝাপটায় ধুয়ে ফেলুন ত্বক। ব্রণ শুকিয়ে যাবে দ্রুত।

এছাড়া আরেকটি ফেসপ্যাক ব্যবহার করলেও দূর হবে ব্রণ। এজন্য ১ টেবিল চামচ মুলতানি মাটি, কয়েক ফোঁটা রসুনের তেল ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পরিষ্কার ত্বকে ফেসপ্যাকটি লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বলিরেখা দূর করতে

১টি ডিমের সাদা অংশ, ৫ ফোঁটা আমন্ড অয়েল ও ২ কোয়া শুকনা রসুনের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

চুলের বৃদ্ধি বাড়াতে

রসুনের তেল গরম করে মাথার তালুতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করলে চুল বাড়বে দ্রুত।

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক