চুল পড়া বন্ধ করবে হলুদ!

লাইফস্টাইল ডেস্ক
০৮ নভেম্বর ২০১৬, ১২:১৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৪:১৭
image

মসলা হিসেবে বহুল ব্যবহৃত হলুদ ত্বকের যত্নে অনন্য। ত্বকের পাশাপাশি চুলের যত্নেও এর ভূমিকা অপরিসীম। হলুদের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হয়। এছাড়া খুশকি দূর করার পাশাপাশি চুল ঝলমলে করতেও ব্যবহার করতে পারেন এটি।

চুল পড়া বন্ধ করবে হলুদ

জেনে নিন কীভাবে হলুদের হেয়ার প্যাক তৈরি ও ব্যবহার করবেন-  

হলুদ, দুধ ও মধু
দুধ ও মধুর সঙ্গে হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে এই হেয়ার প্যাক। পাশাপাশি চুল হবে উজ্জ্বল ও ঝলমলে।

হলুদ ও মধু
হলুদ গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি মাথার তালুতে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। ত্বকে ইনফেকশন থাকলে দূর হবে।

হলুদ ও অলিভ অয়েল
খুশকি দূর করতে কার্যকর এই ফেসপ্যাকটি। হলুদের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। মাথার তালুতে কিছুক্ষণ লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদ ও মেহেদি
চুলে লালচে আভা নিয়ে আসতে চাইলে ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক। হলুদের সঙ্গে মেহেদি ও দই মিশিয়ে চুলে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।

হলুদ ও দই
হলুদ গুঁড়ার সঙ্গে আধা কাপ দই মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করবে ও চুলের রুক্ষতা দূর করবে।

হলুদ ও ডিম
ডিমের কুসুমের সঙ্গে হলুদ গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি সপ্তাহে একদিন মাথার তালুতে লাগান। এটি চুলে ঝলমলে ভাব নিয়ে আসবে।

 

/এনএ/

 

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম