মজাদার পুর ভর্তি আলু

শামিমা নাসরিন
১৪ নভেম্বর ২০১৬, ১৪:০৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৪:০৯

আলু খেতে পছন্দ করেন যারা, তারা বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই আইটেমটি। শিশুরাও খেতে পছন্দ করবে স্বাস্থ্যকর পুর ভর্তি আলু।

মজাদার পুর ভর্তি আলু

জেনে নিন কীভাবে তৈরি করবেন পুর ভর্তি আলু-

উপকরণ

মাঝারি সাইজের আলু-  ৪/৫টি
হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ
পেঁয়াজ (কিউব করে কাটা)- আধা কাপ
আদা বাটা- সামান্য
হলুদ- সামান্য
সয়াসস- ১ চা চামচ
কাঁচামরিচ- ৩/ ৪টি
কর্ন ফ্লাওয়ার- সামান্য
পনির- পরিমাণ মতো
অরেগানো –সামান্য
লবণ- পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি
আলুর খোসা ছাড়িয়ে কাঁটাচামচ দিয়ে ঘুরিয়ে মাঝখানে কুড়িয়ে নিন। একটু হলুদ ও লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে ফ্রাইপ্যানে তেল দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে থাকুন। একটু সময় নিয়ে ভাজতে হবে যেন আলু সেদ্ধ হয়। অন্য একটি প্যানে অল্প তেল দিয়ে  মুরগির মাংসগুলো ভেজে নিয়ে একে একে পেঁয়াজ, আদা বাটা, সয়াসস দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে আসলে কাঁচামরিচ আর সামান্য কর্ন ফ্লাওয়ার দিয়ে নামিয়ে রাখুন।
আলুর ভেতর পুর ভরে উপরে পনির দিয়ে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট বেক করে নিন। ফ্লেভারের জন্য সামান্য অরেগানো ডিমের সাথে মিশিয়ে বেক করার সময় আলুর উপর ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে পারেন। এতে সুন্দর রংও আসবে।

/এনএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের