টমেটো-রসুনের ঝাল চাটনি

লাইফস্টাইল ডেস্ক
৩০ নভেম্বর ২০১৬, ১৪:২৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৪:২৫
image

গরম গরম পাকোড়া অথবা সমুচার স্বাদ বাড়িয়ে দিতে ঝাল চাটনির জুড়ি নেই। স্বাদে ভিন্নতা নিয়ে আসতে টমেটো-রসুনের চাটনি বানিয়ে ফেলতে পারেন ঝটপট।

টমেটো-রসুনের ঝাল চাটনি

জেনে নিন কীভাবে তৈরি করবেন চাটনি-

উপকরণ
টমেটো কুচি- ১ কাপ
রসুন কুচি- ১ টেবিল চামচ
তেল- ১ চা চামচ
কাশ্মীরি লাল মরিচ- ২টি
টমেটো সস- ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
মরিচ কুচি করে পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। প্যানে তেল গরম করে পেঁয়াজের কালির সাদা অংশ ভেজে নিন। রসুন কুচি ও ভিজিয়ে রাখা মরিচ ভেজে নিন একই সাথে। টমেটো কুচি দিয়ে দিন প্যানে। সামান্য পানি দিয়ে চুলার জ্বাল বাড়িয়ে দিন। নাড়ার সময় চামচ দিয়ে চেপে নেবেন টমেটো। টমেটো সস ও লবণ দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে নামিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার চাটনি।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম