পতাকা কিনবেন?

লাইফস্টাইল ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৬, ১৫:৩২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৪
image

গুলশানে বিভিন্ন আকৃতির লাল-সবুজ পতাকা নিয়ে ঘুরছিলেন রিপন। জানালেন, কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসেছেন কেবল পতাকা বিক্রি করার জন্যই! দেশের বাড়ি কিশোরগঞ্জে আছে নিজের চায়ের দোকান। বছরের এই একটি মাসই ঢাকায় আসেন তিনি। রিপন জানালেন, ছোটবড় সবাই-ই বিজয়ের মাসে হাতে তুলে নিতে চায় দেশের প্রিয় পতাকা। তাই এই একটি মাস অস্থায়ী জীবিকা হিসেবে পতাকা বিক্রি করে বেড়ান ঢাকা শহরে।

চলতি পথে এক টুকরো লাল সবুজ কিনে নিতে পারেন যেকোনও সময়ই

আবু হেদায়েত পতাকা বিক্রি করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তিনি জানালেন, গত তিন বছর ধরেই ডিসেম্বর মাসে পতাকা হাতে ঘুরে বেড়ান ঢাকা শহরের আনাচেকানাচে। গ্রামের বাড়ি রংপুরে তার। সাময়িক জীবিকা নির্বাহের পাশাপাশি এটি এখন এক ধরনের নেশাতেও পরিণত হয়ে গেছে। যে পতাকাগুলো বিক্রি হয় না, সেগুলো পরম যত্নে ভাঁজ করে রেখে দেন পরের বছর বিক্রির জন্য।

পতাকার এসব ফেরিওয়ালার কাছে একদম ছোট পতাকা থেকে শুরু করে বিশাল আকৃতির পতাকাও আছে
রিপন ও আবু হেদায়েতের মতো অসংখ্য পতাকার ফেরিওয়ালার আনাগোনা এখন শহর জুড়ে। চলতি পথে এক টুকরো লাল সবুজ কিনে নিতে পারেন যেকোনও সময়ই। দেশের পতাকা হাতে তুলে দিতে পারেন শিশুর হাতে। শোনাতে পারেন বিজয়ের গল্প।
পতাকার এসব ফেরিওয়ালার কাছে একদম ছোট পতাকা থেকে শুরু করে বিশাল আকৃতির পতাকাও আছে। ছোট রুমাল আকৃতির পতাকার দাম ১০ টাকা। আকৃতি অনুযায়ী ৩৫০ টাকা পর্যন্ত ওঠানামা করে পতাকার দাম। রয়েছে মাথায় বাঁধার ব্যান্ডেনা। এগুলোর দাম ১০ টাকা। লাল- সবুজ হাতের ব্রেসলেটও বহন করছেন কেউ কেউ। দাম ১০ টাকা।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের