শীতের সন্ধ্যায় গরম-গরম নুডুলস স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৭, ১৯:১৫আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৯:১৯

স্যুপ নুডলস দ্রুতই চলে আসে। সন্ধ্যায় কী নাস্তা বানানো যায় এই নিয়ে সবাই বেশ ব্যস্ত থাকেন। শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ নুডুলস হলে কিন্তু সন্ধ্যাটা জমে যায়।

উপকরণ:

সবজি – ১ কাপ টুকরো করে কাটা

নুডুলস – আধা কাপ সিদ্ধ করা

পেঁয়াজ কুচি – ১ টি

মাখন – ১ টেবিল চামচ

সয়াবিন তেল – ২ টেবিল চামচ

গোল মরিচ গুঁড়া – আধা চা চামচ

চিকেন স্টক – ৪ কাপ

লেবুর রস- পরিমান মতো

পদ্ধতি:

আপনার পছন্দমতো বেশ কয়েক ধরনের সবজি ধুয়ে কেটে নিন। প্যানে তেল গরম করে সবজি ও পেঁয়াজ হালকা করে ভেজে তুলে রাখুন। আগে থেকে চিকেন স্টক বানিয়ে রাখুন। নুডুলস সেদ্ধ করে রাখুন। প্যানে মাখন দিয়ে নুডুলস হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে ভাজা সবজি ও চিকেন স্টক দিয়ে দিন। এর ভেতর গোল মরিচের গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে দিন। ৮-১০ মিনিট পর স্টক ফুটে উঠলে লেবুর রস আর মরিচের ঝাল দিয়ে পরিবেশন করুন গরম গরম নুডুলস স্যুপ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম