রাতের খাবারে চাই বিফ স্টেক?

লাইফস্টাইল ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৭, ২০:০৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ২০:০৮

বিফ স্টেক গরুর মাংস আমাদের সবারই খুব প্রিয় খাবার। ভুনা, কষানো, ভাজি, কালাভুনা, ঝোল এগুলো নিত্যই খেয়ে থাকি আমরা। তবে স্টেকের চল হয়ে ওঠেনি এখনও। কেমন হয় যদি আজকে রাতের খাবারে হয় যায় বিফ স্টেক? ঝটপট বিফ স্টেকের রেসিপি দিচ্ছে বাংলা ট্রিবিউন।

উপকরণ:

এক ইঞ্চি পুরু বিফ স্টেক ৪টি

গোটা গোলমরিচ- ১/৪ কাপ

লেবুর রস- ৩ চায়ের চামচ

লবণ- পরিমাণ মতো

অলিভ অয়েল- ৪ চা চামচ

রোজ মেরি বা বাসিল লিফ- গার্নিশিংয়ের জন্য

প্রণালি: হামানদিস্তায় গোটা গোটা গোলমরিচ থেতো করুন। যাতে মিহিন না হয়, আধ ভাঙা গোল মরিচ লাগবে। এবার পানি ঝরানো মাংসের টুকরোগুলোতে লবণ ও লেবুর রস লাগিয়ে গোল মরিচের গুঁড়ায় গড়িয়ে নিন। এপিট ওপিঠ উভয় পিঠেই যেনও সমানভাবে গোলমরিচ লাগে। এবার ফ্রিজে রেখে দিন ৩ঘণ্টা।

ম্যারিনেট হয়ে গেলে মোটা তলার নন স্টিক ফ্রায়িং প্যানে এক চা চামচ অলিভ অয়েল গরম করুন। তেল বেশ ভালো রকম গরম হলে একটা স্টেক ছাড়ুন। তিন মিনিট পর আঁচ কমিয়ে আরও দু`মিনিট রাখুন। অল্প তেল স্টেকের উপরের দিকে ব্রাশ করে উলটে দিন। আঁচ বাড়িয়ে একই পদ্ধতিতে গ্রিল করুন।

স্টেকের এক পিঠ একবারই ভাজবেন। খুব বেশি আঁচে রাখলে স্টেকের জুস ভিতর থেকে শুকিয়ে যাবে। এমনকী রান্নার সময় যে জুস বেরোবে তাও শুকিয়ে ফেলার চেষ্টা করবেন না। প্যান থেকে নামিয়ে ওপরে জুস ছড়িয়ে দিন। স্টেক নামিয়ে উপরে রোজমেরি বা বাসিল লিফ ছড়িয়ে দিন। ম্যাশড পটেটো বা স্টির ফ্রাই ভেজিটেবল দিয়ে পরিবেশন করুন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম