খুশকি দূর করে রসুন!

লাইফস্টাইল ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৭, ১৩:০২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩৩
image

খুশকির কারণে চুল পড়ে যায় দ্রুত। শীতকালে খুশকির প্রকোপ যেন একটু বেশিই বেড়ে যায়। অতিরিক্ত খুশকির কারণে চুল পড়ে যাওয়ার পাশাপাশি বিবর্ণ হয়ে পড়ে চুল। মাথার ত্বকের চুলকানি থেকে অনেক সময় ইনফেকশন পর্যন্ত হতে পারে। খুশকি দূর করার জন্য ব্যবহার করতে পারেন হাতের কাছেই থাকা বিভিন্ন ভেষজ ও প্রাকৃতিক উপাদান। জেনে নিন কীভাবে সহজেই দূর করবেন খুশকি-   

লেবু ও নারিকেল তেল

লেবু ও নারিকেল তেল
২ চা চামচ কুসুম গরম নারিকেল তেলের সঙ্গে সমপরিমাণ লেবুর রস মেশান। মিশ্রণটি মাথার তালুতে কয়েক মিনিট ঘষে ঘষে লাগান। ৩০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে ৩ বার এটি ব্যবহার করলে দূর হবে খুশকি।

রসুন

রসুন
রসুনে থাকা অ্যান্টি-ফাঙ্গাল উপাদান দূর করতে পারে খুশকি। ২ কোয়া রসুন বেটে মধুর সঙ্গে মেশান। মিশ্রণটি মাথার তালুতে ২০ মিনিট লাগিয়ে রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  

ডিম

ডিম
ডিমে রয়েছে বায়োটিন যা খুশকি দূর করার পাশাপাশি মাথার ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। ডিমের কুসুম ফেটিয়ে নারিকেল তেল মেশান। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন চুল।

বেকিং সোডা
বেকিং সোডা
চুল সামান্য ভিজিয়ে ১ টেবিল চামচ বেকিং সোডা মাথার ত্বকে ঘষে ঘষে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। বেকিং সোডায় থাকা অ্যান্টি-ফাঙ্গাল উপাদান দূর করবে বিরক্তিকর খুশকি।

অ্যালোভেরা
অ্যালোভেরা
অ্যালোভেরার জেল সংগ্রহ করে মাথার তালুতে লাগান। ৩০ মিনিট চুলে রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি খুশকি দূর করতে খুবই কার্যকর।

আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগার
৮ টেবিল চামচ পানি ও আপেল সিডার ভিনেগার একসঙ্গে মেশান। দ্রবণে আঙুল ডুবিয়ে মাথার তালু ম্যাসাজ করে নিন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।

মেথি
মেথি
মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন মেথি পেস্ট করে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

দই
দই
চুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। ১ কাপ দই মাথার তালুতে লাগিয়ে রেখে দিন ১৫ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।

নিম পাতা
নিম পাতা
নিম পাতা পেস্ট করে মাথার তালুতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
তথ্য: বোল্ডস্কাই
/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের