কাগজের তৈরি গয়না চাই?

লাইফস্টাইল ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৬

গয়নাবাড়ির গয়না... পুরো ফেব্রুয়ারি জুড়েই আছে নানা উৎসব। আজ বসন্ত, কাল ভালোবাসার দিন। আর উৎসব উপলক্ষ ঘিরে কেনাকাটা টা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। শুধু কেনাকাটা নয় উপহার দেওয়ারও একটি চল শুরু হয়েছে। সব মিলিয়ে যেকোনও আয়োজনে কেনাকাটাটাই মুখ্য। এসব কেনাকাটাকে সহজ করতে প্রায়ইশ আশেপাশে ছোট ছোট ইনডোর মেলা হচ্ছে। তেমনি নানা স্থানে মেলা শুরু হচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে।

রাওয়া ক্লাবে শুরু হচ্ছে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনের মেলা। এই মেলায় অংশ নিচ্ছে গয়নাবাড়ি। ব্যাতিক্রমী কাগজ আর পুতির গয়না তৈরি করে ইতোমধ্যে গয়নাবাড়ি ভীষণ নাম করেছে। এটি গয়না বাড়ির প্রথম প্রদর্শনী। শুধুমাত্র হাতে তৈরি কাগজ দিয়ে পুতি বানিয়ে হরেকরকম গয়না তৈরি করছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বেলা ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সমস্ত সংগ্রহ নিয়ে রাওয়া ক্লাবে থাকছে গয়নাবাড়ি। ভিন্ন ধারার গয়না পছন্দ হলে কিংবা নিজের কালেকশনে রাখতে চাইলে হাজির হয়ে যেতে পারেন এখনি। আবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজ থেকেও কেনাকাটা করতে পারেন।

/এফএএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম