উজ্জ্বল ত্বকের জন্য...

লাইফস্টাইল ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩২
image

নিয়মিত রোদের তাপ, ধুলাবালি ও দীর্ঘদিনের অযত্নে ত্বক হয়ে পড়ে অনুজ্জ্বল। বিবর্ণ ও রুক্ষ ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি ফেসপ্যাক। এগুলো নিয়মিত ব্যবহারে ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে। পাশাপাশি ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।

উজ্জ্বল ত্বকের জন্য...
জেনে নিন ত্বকের যত্নে কোন কোন ফেসপ্যাক ব্যবহার করবেন-   

পেঁপে
দিনভর ধুলাবালির অত্যাচারে ক্ষতিগ্রস্ত হয় ত্বক। দিনশেষে বাড়ি ফিরে কয়েক টুকরা পাকা পেঁপে ত্বকে ঘষে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের রোদে পোড়া ও বিবর্ণ ভাব।
ওটমিল
ওটমিল পাউডারের সঙ্গে দুধ মিশিয়ে ৫ মিনিট রেখে দিন। ওটমিল নরম হয়ে গেলে ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এটি উজ্জ্বলতা বাড়াবে ত্বকের।
টমেটো
টমেটোর শাঁসের সঙ্গে দই মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। ১০ থেকে ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ও টমেটোর ব্লিচিং উপাদান ত্বকে ফিরিয়ে আনবে জৌলুস।

উজ্জ্বল ত্বকের জন্য...
বেসন
বেসনের সঙ্গে দুধ মিশিয়ে ত্বক ক্রাব করে নিন। মরা চামড়া ও ত্বকের কালচে ভাব দূর হবে।
লেবুর রস
লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে।

তথ্য: বোল্ডস্কাই

মডেল: মোহ

পোশাক: ইনফিনিটি

গয়না: শাড়ি কথন

ছবি: সাজ্জাদ হোসেন
/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক