সমুদ্রপথে আন্তর্জাতিক পর্যটনে যুক্ত হলো বাংলাদেশ

সাদ্দিফ অভি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৭

সিলভার সি-এর জাহাজ দেশের জলসীমায় এই প্রথমবারের মতো প্রবেশ করলো আন্তর্জাতিক ক্রুজ জাহাজ ‘সিলভার ডিস্কভারার’। সমুদ্রপথে এশিয়া অভিযানের লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে শুরু হওয়া এই সমুদ্রযাত্রার গন্তব্য কলকাতা। এর মাঝে প্রথমবারের মতো যুক্ত হলো বাংলাদেশের সমুদ্রপথ। দেশীয় ট্যুর অপারেটর জার্নি প্লাসের দীর্ঘদিনের প্রচেষ্টার পর স্বনামধন্য ক্রুজ প্রতিষ্ঠান সিলভার সি তাদের নতুন রুট হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে।

জাহাজটি ১৪ দেশের ৯৫ জন পর্যটক নিয়ে বুধবার সকালে সোনাদিয়ার পশ্চিমে নোঙ্গর করে। পরে জাহাজ থেকে স্পীড বোটে করে তারা প্রথমে সোনাদিয়া দ্বীপে যান এবং পরে মহেশখালীর আদিনাথ মন্দিরে আসেন। মন্দিরের পাশাপাশি তারা মহেশখালীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেন।

স্পীড বোটে ভিড়ছেন অতিথিরা

বিদেশি পর্যটকদের আগমনকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সময় তাদের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ আবুল কালাম, সহকারি পুলিশ সুপার(ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক এবং মহেশখালী থানার পরিদর্শক(তদন্ত) নাজমুল হক কামাল।

আদিনাথ মন্দিরের সামনে পর্যটকরা

বিকেলে মহেশখালী ছেড়ে সুন্দরবনের হিরণ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেয় সিলভার ডিস্কভারার। বাংলাদেশে ৪ দিনের সফর শেষে শনিবার কলকাতার পথে পাড়ি দিবে এই জাহাজ। ক্রুজটি বর্তমানে কলম্বো থেকে কক্সবাজার হয়ে কলকাতা এবং কলকাতা থেকে বাংলাদেশ মায়ানমার হয়ে থাইল্যান্ড এই দু’টি রুটে চলাচল করবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম