উজ্জ্বল ত্বকের জন্য দই

লাইফস্টাইল ডেস্ক
০৩ মার্চ ২০১৭, ১৪:১৫আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৬:১৮
image

রোদ ও ধুলাবালির অত্যাচারে ত্বক হয়ে পড়ে বিবর্ণ ও রুক্ষ। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন দইয়ের ফেসপ্যাক। দইয়ের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন ফেসপ্যাক।

উজ্জ্বল ত্বকের জন্য দই
জেনে নিন কীভাবে তৈরি করবেন ফেসপ্যাক-   
দই ও চালের আটা
১ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ চা চামচ চালের আটা মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
দই, আলুর রস ও গ্লিসারিন
১ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ চা চামচ আলুর রস ও ২ ফোঁটা গ্লিসারিন মেশান। মিশ্রণটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে।
দই, মধু ও টমেটো
ত্বকে জৌলুস ফিরিয়ে আনতে নিয়মিত ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাকটি। ১ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ চা চামচ টমেটোর শাঁস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে ভালো করে নেড়ে নিন। তারপর ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
দই, অ্যালভেরা জেল ও অলিভ অয়েল
প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করতে এই ফেসপ্যাকটি কার্যকর। ১ টেবিল চামচ ফইয়ের সঙ্গে ২ চা চামচ আলভেরা জেল ও ৩ ফোঁটা অলিভ অয়েল মেশান। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
দই, লেবুর রস ও ওটমিল
১ টেবিল চামচ ওটমিলের সঙ্গে ২ টেবিল চামচ দই ও ২ চা চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে মুখ ধুয়ে মাইল্ড টোনার ব্যবহার করুন।
দই ও শসা
একটি পাকা শসা কুচি করে কেটে দইয়ের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এটি খুবই কার্যকর।
দই, কমলার খোসা ও গোলাপজল
১ চা চামচ দইয়ের সঙ্গে ১ চা চামচ কমলার খোসা গুঁড়া ও কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। সপ্তাহে একদিন এটি ব্যবহার করুন ত্বকে। বিবর্ণ ত্বকে ফিরে আসবে জৌলুস।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম