ব্রণ দূর করবে গ্রিন টি

লাইফস্টাইল ডেস্ক
১৫ মার্চ ২০১৭, ১২:৩০আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৩:০৯
image

কেবল স্বাস্থ্যরক্ষায় নয়, ত্বকের যত্নেও অতুলনীয় গ্রিন টি। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, এনজাইম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যাফেইন যা ত্বকের জন্য খুবই উপকারী। রূপচর্চায় নিয়মিত গ্রিন টি ব্যবহার করলে ব্রণ দূর হওয়ার পাশাপাশি দূর হবে বলিরেখা। ত্বক উজ্জ্বল ও সুন্দর করতেও প্রাকৃতিক এই উপাদানের জুড়ি নেই।

গ্রিন টি
জেনে নিন রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন গ্রিন টি-
ত্বক উজ্জ্বল করতে
একটি টি ব্যাগ থেকে চা পাতা সংগ্রহ করুন। ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের জৌলুস বাড়বে।
বলিরেখা দূর করতে
গ্রিন টি এর সঙ্গে দই মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বকের বলিরেখা দূর হয়ে টানটান হবে ত্বক।
রোদে পোড়া দাগ দূর করতে
গ্রিন টিতে রয়েছে অ্যান্টি- অক্সিডেন্ট যা ত্বকের রোদে পোড়া দাগ দূর করে। গ্রিন টি পানিতে ভিজিয়ে রেখে রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। নিয়মিত ব্যবহার করলে রোদে পোড়া কালচে দাগ দূর হবে।  
ব্রণ দূর করতে
গ্রিন টি-তে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ব্রণ দূর করতে সাহায্য করে। গ্রিন টি ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ছেঁকে লিকার আলাদা করুন। ঠাণ্ডা হলে লিকার ব্রণের উপর লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
শুষ্ক ত্বকের যত্নে
গ্রিন টি-এর লিকার ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এছাড়া লিকার ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করলেও উপকার পাবেন।

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম