মিন্টি ম্যাংগো ডিলাইট

লাইফস্টাইল ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ১৫:২৭আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৫:২৮
image

কাঁচা আম উঠতে শুরু করেছে বাজারে। গরমও বাড়ছে ধীরে ধীরে। এ সময় এক গ্লাস ঠাণ্ডা টক-মিষ্টি শরবত প্রশান্তি দিতে পারে আপনাকে। কাঁচা আম ও পুদিনা দিয়ে বানিয়ে ফেলতে পারেন মিন্টি ম্যাংগো ডিলাইট। অতিথি আপ্যায়নেও এটি নিয়ে আসবে ভিন্ন মাত্রা।

মিন্টি ম্যাংগো ডিলাইট
জেনে নিন কীভাবে তৈরি করবেন মিন্টি ম্যাংগো ডিলাইট-  
উপকরণ
চিনি- আধা কাপ
পানি- ২ কাপ
কাঁচা আম- ২ কাপ (কিউব করে কাটা)
পুদিনা পাতা- ১ মুঠো
গুঁড়া বরফ- ১ কাপ
প্রস্তুত প্রণালি
প্যানে আধা কাপ পানি ও আধা কাপ চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি গলে গেলে কাঁচা আমের টুকরা দিয়ে দিন। কয়েক মিনিট নাড়ুন। আম নরম হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন চিনির সিরাপ ও আমের মিশ্রণ। মিক্সারে আমের মিশ্রণ ও পুদিনা পাতা দিয়ে মিহি সিরাপ তৈরি করুন। চাইলে বোতলে করে ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন এই সিরাপ। পানি, কয়েকটি পুদিনা পাতা ও ২ টেবিল চামচ বরফ মিশিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিন মিশ্রণ। গ্লাসে ঢেলে ১ টেবিল চামচ বরফ গুঁড়া মিশিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা মিন্টি ম্যাংগো ডিলাইট।

তথ্য: বোল্ডস্কাই  
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম