ঝটপট ঘরে পাতা দই

লাইফস্টাইল ডেস্ক
২৯ মার্চ ২০১৭, ১৫:৪৪আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৫:৫১

ঝটপট ঘরে পাতা দই ‘দাদখানি চাল, মুসুরের ডাল’ ছড়াটি মনে আছে? এই ছড়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ ছিল ঘরে পাতা দই। ব্যস্ত নগর জীবনে ‘ঘরে পাতা দই’ কথাটা কোথায় যেনও হারিয়ে গিয়েছে। তবে খুব সহজেই ঘরে দই পাততে পারবেন আপনি। সামান্য সময় একটু দিন দই পাতার জন্য।

উপকরণ:

দুধ- ১ লিটার

চিনি- ৪ টেবিল চামচ

দইয়ের বীজ (পুরান দই)- ২ টেবিল চামচ

গুঁড়া দুধ -৩ টেবিল চামচ

প্রণালি-দুধ ২ টেবিল চামচ চিনি দিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপর দুধে গুঁড়া দুধ মিশিয়ে দিন। একটি কড়াইয়ে বাকি দুই টেবল চামচ চিনি ক্যারামেল তৈরি করে ঢেলে দিন। দইয়ের বীজ মিশিয়ে দুধ নেড়ে ব্লেন্ডারে দিন। ৪০সেকেন্ড ব্লেন্ড করে হাড়ি পাতিল বাটি যে কোনও কিছুতে এই মিকচার ঢেলে দিন। এদিকে ওভেন ১০ মিনিট প্রি হিট করে তাতে দইয়ের বাসনটি বসিয়ে দিন। ৭/৮ ঘণ্টা পর দেখুন জম্পেশ দই হয়ে গেছে।

মিষ্টি একটু বেশি পছন্দ করলে চিনি আরেকটু বেশি দিন। আর ওভেন না থাকলে চুলার পাশে দইয়ের হাড়ি রাখুন। এরপর নির্বিঘ্নে ঘরে পাতা দই খান।

ঘরে পাতা দই

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান