হযবরল লাবড়া

লাইফস্টাইল ডেস্ক
০৬ এপ্রিল ২০১৭, ১৯:৪০আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৯:৫২

হযবরল লাবড়া সবজি খেতে অনেকেই অপছন্দ করেন। অনেকে আবার সবজিই ভীষণ পছন্দ করেন। কে কীভাবে সবজি খেতে পছন্দ করেন তার সীমা পরিসীমা নেই। কিন্তু হরেক সবজি দিয়ে লাবড়া আমাদের দেশের অন্যতম জনপ্রিয় খাবার। আজকে সেই লাবড়ার রেসিপি।

উপকরণ: বিভিন্ন রকম সবজি (যেমন পটল, মিষ্টি কুমড়া,  পেপে, বেগুন, আলু, শিম, বরবটি, পুই পাতা), কাচামরিচ, আদা বাটা,  জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, পাঁচফোঁড়ন, তেজ পাতা, গরম মসলা, তেল, লবণ, আদা কুচি, ঘি।

প্রণালি: প্রথমে সবজি কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে। সব সবজি আলাদা আলাদা পাত্রে রাখতে হবে। এরপর চুলায় কড়াই চাপিয়ে তাতে তেল ঢেলে পাঁচ ফোড়ন, তেজপাতা, গরম মশলা, শুকনা মরিচ দিয়ে ভাজতে হবে। পাঁচফোঁড়নের ভাজা ঘ্রাণ ছড়ালে তাতে আলু, পেপে, ফুলকপি, মিষ্টিকুমড়া জাতীয় শক্ত সবজি ছেড়ে দিয়ে ভাজতে হবে। ভাজার সময় আদা বাটা ও হলুদ গুঁড়া দিতে হবে।    এই সবজি আধসেদ্ধ হয়ে এলে বাকি সবজি ছেড়ে দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে লবণ দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। সবজি সেদ্ধ হয়ে এলে এতে কাঁচা মরিচ, পুই পাতার মতো নরম শাক, দিয়ে ভালোমতো নেড়ে দিতে হবে। নামানোর আগে চিনি, লেবুর রস ও আদা কুচি এবং ঘি ছড়িয়ে দিতে হবে। লুচি বা পরোটা দিয়ে পরিবেশন করুন এই লাবড়া। অনেকে ঘি এমনি না দিয়ে ফোঁড়ন দিতে ভালোবাসেন, আবার অনেকে নারকেল কুচি দেন। যেভাবে পছন্দ বানিয়ে নিন লাবড়া

/এফএএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি