লেবু পাতায় রুইয়ের ঝোল

লাইফস্টাইল ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১৭:২০আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৭:২০

লেবু পাতায় রুইয়ের ঝোল

দারুণ গরম পড়েছে। এখন একটু দরকার হালকা পাতলা খাবারের। হালকা খাবারের ক্ষেত্রে মাছের ঝোলের বিকল্প নেই। রুই মাছের পাতলা ঝোল হতে পারে লেবু পাতায়। এই রান্নাটা করতে ঘড়ি ধরে ১৫ মিনিট লাগে। তাই ঝটপট একটি দারুণ আইটেম বঞ্চিত হওয়া উচিত হবে না। বৈশাখের দিনে বা পরের দিন চাইলেই আপনি এই রান্না করতে পারেন। হুট করে মেহমান আসলেও করতে পারেন।

উপকরণ:  

রুই মাছ ৮ টুকরা

পেঁয়াজ কুচি- ১ কাপ

আদা-রসুন পেস্ট- ২চামচ

কাঁচা মরিচ- ৭/৮টি

হলুদ গুঁড়া- আধ চা চামচ

মরিচ গুঁড়া- আধ চা চামচ

জিরা গুঁড়া- আধ চামচ

লবণ – পরিমাণ মতো

তেল – ১ কাপ

লেবু পাতা- ৫টি

প্রণালি:  প্রথমে রুই মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এতে হলুদ লবণ মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিন। যারা ভাজা মাছের ঝোল পছন্দ করেন না তারা ভাজবেন না। অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ বাদামী হয়ে এলে তাতে একে একে আদা-রসুন পেস্ট, হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে, আধ কাপ গরম পানি দিয়ে ভালোমতো মশলা কষিয়ে নিন। কষানো মশলা ফুটে উঠলে তাতে মাছ ছেড়ে দিন। ৪মিনিট পর মাছে লেবুপাতা ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। ৫ মিনিট পর নামিয়ে ফেলুন।

হয়ে গেল লেবু পাতায় মাছের ঝোল। রান্নাটা যত সাধারণই হোক না কেনও লেবু পাতায় মাছ খেতে অনবদ্য লাগবে এ বিষয়ে আমি নিশ্চিত।

ছবি কৃতজ্ঞতা: পান্থশালা।

/এফএএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম