নারকেল কেন খাবেন?

লাইফস্টাইল ডেস্ক
০২ মে ২০১৭, ১১:০০আপডেট : ০২ মে ২০১৭, ১১:০০

নারকেল কেন খাবেন? বেশির ভাগ মানুষ নারকেল খেতে চাননা। কেউ দাবি করেন তার এসিডিটি হয়, কেউ দাবি করেন তার হজম হয় না। অনেকে উচ্চ কোলেস্টোরেল মনে করে নারকেল খেতে চান না। তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও ভারতের দক্ষিণাঞ্চলের মানুষদের নারকেল অনেক প্রিয় একটি খাবার। এবার জেনে নিন কেনও প্রতিদিন একটু একটু করে নারকেল খাওয়া উচিত আপনার।

১) নারকেলের শাস আপনার হার্টের জন্য ভালো। সুস্থ হার্টের জন্য নারকেল ভীষণ ভালো বলে দাবি করেন চিকিৎসকরা

২) যদি হজমে গণ্ডগোল থেকে থাকে তবে নারকেল আপনার জন্য বাধ্যতামূলক। কারণ একই নারকেলের শাস বা ডায়েটারি ফাইবার আপনার হজমের গণ্ডগোল সারিয়ে তুলবে নিয়মিত খেলে।

৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একদম সত্যি কথা নারকেলে থাকা ৫.২ গ্রাম সেলেনিয়াম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আজকে থেকেই খাদ্য তালিকায় নারকেল রাখতে পারেন।

৪) রক্তশূন্যতা কমায়। নারকেলে থাকা আয়রন আপনার রক্তশূনতা কমাবেই নিশ্চিত। কারণ এর মধ্যে আয়রন প্রচুর।

৫) যেকোনও ফলে থাকা পুষ্টি উপাদান রোগ প্রতিরোধে সহায়তা করে। তবে নারকেলে থাকা আয়রনসহ অন্যান্য পুষ্টি উপাদান ক্যান্সারের ঝুঁকি কমায়।

তাই আজ থেকে আপনার ডায়েট চার্টে নারকেল থাকলে ক্ষতি নেই তো?

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম