লাকড়ির চুলায় ইটালিয়ান পিজ্জা!

সাদ্দিফ অভি
২০ মে ২০১৭, ১৬:৫৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১১

  লাকড়ির চুলায় ইটালিয়ান পিজ্জা! পরীবাগ ব্রিজের বাম দিক দিয়ে বিটিসিএল ভবনের সামনে যেই রাস্তা সেটা সবসময়ই নির্জন ছিল। কারণ রাস্তার এক মাথা বন্ধ। এই রাস্তায় গাড়ি-ঘোড়ার আনাগোনা নেই বললেই চলে। কিন্তু বেশ কয়েকদিন ধরেই চিত্রটা একটু ভিন্ন। কারণ সেখানে বসেছে একটি পিজ্জার দোকান। দোকানের সামনে লম্বা সিরিয়াল। কেউ পার্সেল নিবে অথবা কেউ বসার জায়গায় খালি হবার অপেক্ষায়।

নিজের মতো করে একটি ফুড কার্টের গাড়িতে লাকড়ির চুলা বসালেন ‘পিজ্জা লাইভ’ এর কর্ণধার দুই ভাই। তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আরেকজন নর্থ সাউথ ইউনিভার্সিটির। খুবই অভিনব উপায়ে তৈরি তাদের গাড়ি যা অন্যান্য ফুড কার্ট থেকে সম্পূর্ণ আলাদা। সামনে একজন পিজ্জার কারিগর অনবরত প্রস্তত করেই যাচ্ছে পিজ্জা। টেবিলের উপরে সাজানো রয়েছে মাশরুম, চিজ, সবুজ ক্যাপ্সিকাম, হলুদ ক্যাপ্সিকাম, ব্ল্যাক অলিভ, পিজ্জার সস, চিকেন এবং বিফ। এক এক করে সিরিয়াল নিচ্ছেন একজন আর আরেকজন প্রস্তত প্রণালি পর্যবেক্ষণ করছেন।

বানানো শেষ হলে পিজ্জা কেটে নিজেরাই পরিবেশন করছেন। বর্তমানে শুধুমাত্র চিকেন এবং বিফ পিজ্জা বানানো হচ্ছে। প্রায় ৬ ইঞ্চি সাইজের এই পিজ্জার দাম রাখা হচ্ছে ২০০ টাকা করে। কারও কারও চাহিদা মোতাবেক আবার বড় সাইজের পিজ্জাও বানিয়ে দিচ্ছে তারা। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আরও জানান বর্তমানে পিজ্জার দাম ২০০ টাকা হলেও পরে বাড়তে পারে। তিনি আরও বলেন, ‘আমরা কাস্টমারদের এখানে বসে খাবার জন্য অনুরোধ করে থাকি, কারণ পার্সেল নিয়ে গেলে পিজ্জার স্বাদ কিছুটা পরিবর্তন হয়ে যায়।’ প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত চলে লাকড়ির চুলায় পাতলা ক্রাস্টের ইটালিয়ান পিজ্জা বানানো।

 

/এফএএন/
সম্পর্কিত
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
রাজকীয় স্বাদের বিন্দি কাবাব
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম